Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘উষারানি মণ্ডলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই’, মিনাখাঁয় ক্রদ্ধ মমতার ঘোষণা

শনিবার মিনাখাঁর মাটিতে দাঁড়িয়েই তৃণমূলের বিধায়ক উষারাণী মণ্ডলকে তীব্র ভর্ৎসনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে বিজেপির শ্লোগান ছিল, ‘আবকে বার ২০০ পার’। যদিও জুটেছিওল মোটে ৭৭টি আসন। বাংলার মানুষের রায়ে সেই নির্বাচনেই তৃতীয়বারের জন্য বাংলার মসনদে ফিরে আসে তৃণমূল কংগ্রেসের(TMC) মা-মাটি-মানুষের সরকার। নেতৃত্বে অবশ্যই বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই নির্বাচনে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ৩৩টি আসনের মধ্যে ২৮টি আসনেই জয়ের মুখ দেখেছিল তৃণমূল। এর মধ্যে বসিরহাট মহকুমার মধ্যে থাকা সবকটি আসনেই জয়ী হন তৃণমূলের প্রার্থীরা। সেই আসনের মধ্যে ছিল মিনাখাঁ বিধানসভা কেন্দ্রও। সেখানে তৃণমূলের প্রার্থী উষারাণী মণ্ডল(Usha Rani Mondol) জয়ী(Minakhan MLA) হয়েছিলেন ৫৫ হাজার ৮৩০ ভোটের ব্যবধানে। পরাস্ত করেছিলেন বিজেপির জয়ন্ত মণ্ডলকে। উষারানী পেয়েছিলেন ১ লক্ষ ৯ হাজার ৮১৮ ভোট আর বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৫৩ হাজার ৯৮৮টি ভোট। সেই উষারানীকেই এদিন অর্থাৎ শনিবার মিনাখাঁর মাটিতে দাঁড়িয়েই তীব্র ভর্ৎসনা করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মিনাখাঁর সার্কাস ময়দানে ছিল মমতার সভা। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে সেই সভায় মমতা হাজির হলেও সেখানে হাজির ছিলেন না উষারানী। আর সেটা লক্ষ্য করেই ক্ষিপ্ত হন তৃণমূলনেত্রী। সেই সভামঞ্চ থেকেই তিনি জানিয়ে দেন, ‘মা, বোনেদের শুভেচ্ছা, দোয়া, আশীর্বাদ ছিল বলেই এই দুর্যোগের মধ্যেও আসতে পেরেছি। কিন্তু এখানে এসে দেখছি এখানকার বিধায়কই আসেননি। তৃণমূলের এমএলএ থাকবেন কিন্তু মিটিংয়ে আসবেন না, তা চলবে না। যত ক্ষণ ক্ষমা চেয়ে পায়ে না ধরবে, ততক্ষণ উষারানি মণ্ডলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আপনাদের মতো লোক চাই না। আপনি স্বামীকে নিয়ে দলটাকে বেচে দেবেন? এটা মানবো না।’ জোড়াফুল সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডল এবং তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ আগেই মমতার কানে গিয়েছিল। মমতা ভেবেছিলেন, এদিন তাঁকে সভা থেকে সতর্ক করে দেবেন। কিন্তু উষা না আসায় ধৈর্য্যের বাঁধ ভাঙে মমতার। আর তার জেরেই উষাকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন তিনি।

বনগাঁর ‘ভূমিপুত্র’ এবার রাজ্যের পূর্ণমন্ত্রী, মন্দিরে পুজো দিলেন অশোক কীর্তনীয়া স্ত্রী

‘‌রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হবে’‌, নয়া মুখ্যমন্ত্রীকে বার্তা বিমানের

শপথ অনুষ্ঠানের শেষে নিহত ৩ বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির

পাকিস্তানের ‘অধিনায়ক’ রোহিত শর্মা! প্রথম একাদশে রয়েছেন গিল-দুবে-রিঙ্কুরাও

‘আমরা আবার স্বাধীনতা পেলাম’, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বললেন মমতাশঙ্কর

হেলমেট না পরায় বিজেপি নেতাকে চড় মহিলা ট্রাফিক পুলিশের, তারপর যা ঘটল…

রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার, নবান্নের ভবিষ্যৎ কী?‌ চর্চা তুঙ্গে

বিজয় দেবেরাকোন্ডার জন্মদিনে ‘রাউডি জনার্দনা’-র রহস্যময় ট্যাগলাইনে বাড়ল কৌতূহল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালির কাছে নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ভারতীয় নাবিক, আহত ৪

বহরমপুরে তৃণমূলের যুব সভাপতির ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু