এই মুহূর্তে

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আগে আগামিকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোটের আগে শেষ বাজেটে রাজ্য সরকার কল্পতরু হয়ে উঠতে পারে বলে গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছে। মেয়েদের মন জয়ে লক্ষ্মীর ভান্ডার এবং সরকারি কর্মচারিদের ক্ষোভ প্রশমনে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড়সড় ঘোষণা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বাজেট পেশের আগেই তাই নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছেন সরকারি কর্মচারিরা।

বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে সিপিএম-কংগ্রেস ও বিজেপিপন্থী কর্মচারিরা। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে দেশের শীর্ষ আদালতে। যদিও ডিএ মামলার রায়দান স্থগিত রয়েছে। তবে রাজ্য সরকারি কর্মচারিদের জন্য গত কয়েক বছর ধরেই বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা করে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৩ সালে ৩ শতাংশ ডিএ’র কথা ঘোষণা করা হয়েছিল। তবে ২০২৪ ও ২০২৫ সালের রাজ্য বাজেটে চার শতাংশ করে ডিএ দেওয়ার কথা জানানো হয়েছিল। তাতে সিংহভাগ কর্মচারিদের মধ্যে চলা ক্ষোভের খানিকটা প্রশমন ঘটেছে।

যেহেতু সামনেই ভোট তাই সপ্তদশ বিধানসভার শেষ বাজেটে সরকারি কর্মচারিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৮ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করে বড় চমক দিতে পারেন বলে মনে করছেন পোড়খাওয়া কর্মীরা। ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়েরকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কথায়, ‘সপ্তম বেতন কমিশন চালুর পরে পর্যন্ত আমরা ১৮ শতাংশ ডিএ পাচ্ছি। সেখানে কেন্দ্রের সরকারি কর্মীরা পান ৫৮ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারিদের ডিএ’র ফারাক ৪০ শতাংশ। শেষ বাজেটে সেই ফারাক আরও কমাতে ৮ শতাংশ ডিএ’র ঘোষণা করতে পারে সরকার।’

আগামিকাল বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হবে বেলা বারোটায়। তার পরেই রাজ্য বাজেট পেশ হবে। অধিবেশন শুরুর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেই বসবে রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক। ওই বৈঠকে অন্তর্বর্তিকালীন বাজেটে অনুমোদন দেবে মন্ত্রিসভা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

দিল্লি জয়ের পরে কলকাতায় ফিরলেন মমতা, তবে মুখ খুললেন না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ