ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর ৩ কিলোমিটার হাঁটা পথের প্রস্তুতি ও প্রশাসনিক ব্যস্ততা চলছে জোর কদমে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এই প্রথম ঝাড়গ্রামের রাস্তায় হাঁটবেন ।আগামী ৬ তারিখ ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী(CM)। ছয় এবং সাত দুদিন থাকবেন ঝাড়গ্রামে। আরামবাগ, গোঘাট এবং কাঁথির বন্যা পরিস্থিতি দেখে তিনি ঝাড়গ্রামে পা রাখবেন।তার সফর ঘিরে শুরু হয়েছে জোর তৎপরতা।দেশ ব্যাপী বাঙ্গালীদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গাম থেকে পদযাত্রা শুরু হবে। প্রায় তিন কিলোমিটার হাঁটা পথে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে শেষ হবে এই মিছিল। সেখানেই পথসভার মঞ্চ নির্মাণ হচ্ছে। প্রায় কয়েক হাজার মানুষ এই পদযাত্রায় হাঁটবে এমনটাই মনে করা হচ্ছে।

শুধু ঝাড়গ্রাম (Jhargarm)জেলা নয়, পার্শ্ববর্তী মেদিনীপুর, ঘাটাল ,খড়গপুর থেকেও কর্মী সমর্থকরা যোগ দেবেন এই মিছিলে। ৭ তারিখ বিশ্ব আদিবাসী দিবসের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এ বছর চার দিনব্যাপী হবে এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর সফর কে ঘিরে তৎপরতা তুঙ্গে।রাস্তার গর্ত খানা খন্দ চলছে জোর কদমে মেরামত । যুদ্ধ কালীন তৎপরতায় চলছে শহর জঞ্জাল মুক্ত ও পরিষ্কার করার কাজ। পদযাত্রার জন্য রাস্তার দু’পাশ ঘিরে ফেলা হচ্ছে। স্টেজ বানানো হয়েছে পাঁচ মাথার মোড়েই। অপরদিকে আদিবাসী দিবস অনুষ্ঠান পালন হবে ঝাড়গাম স্টেডিয়ামে। সেখানেও ইতিমধ্যে মঞ্চ নির্মাণ শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তা নতুন করে মেরামত করার কাজ চলছে।

মুখ্যমন্ত্রীর সভাতে যাতে ঝাড়গ্রাম জেলার সমস্ত প্রান্ত থেকে মানুষ যোগ দিতে পারেন তার জন্য গোপীবল্লভপুর এর বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত(MLA Khagendra Mahato) সহ বাকি নেতৃত্ব এলাকায় এলাকায় প্রস্তুতি মিটিং করছেন।স্থানীয় তৃণমূল নেতৃত্বের আশ্বাস, দুই দিনের এই কর্মসূচি ঝাড়গ্রামের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে।মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। জেলা ও রাজ্য পুলিশ আধিকারিকরা বার বার নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছেন। জঙ্গলমহল জুড়ে এখন সাজো সাজো রব প্রশাসনের।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার