ইডি হানার কথা শুনেই আইপ্যাক কর্ণধারের বাড়িতে পৌঁছে গেলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : পুরোনো মামলায় বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধারের বাড়িতে হানা দিয়েছে ইডি। এবার সেই বাড়িতেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে ইডি হানা দেওয়ার পরে সেখানে পৌঁছে গিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার পৌঁছানোর ৫ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে সোজাসাপটা প্রশ্ন ছিল বাড়িটা কোথায়? প্রায় ২৫ মিনিট বাড়ির ভিতরে ছিলেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার সময়ে কিছু ডকুমেন্ট নিয়ে বের হলেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, হার্ডডিস্ক ও প্রার্থী তালিকা হাতাতে তল্লাশি চালানো হচ্ছে। তৃণমূলের আইটি সেলের অফিসে ইচ্ছাকৃত তল্লাশি চালানো হচ্ছে। তৃণমূলের অভ্যন্তরীণ তথ্য হাতিয়ে নেওয়ার জন্য ইডি-র এই অভিযান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেছেন। তাঁকে ন্যাস্টি হোম মিনিস্টার বলে বিদ্রুপ করেছেন তিনি। পাশাপাশি তিনি জানান, সল্টলেকের আইপ্যাকের অফিসেো তিনি যাবেন। তারপরেই সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে রওনা দেন তিনি। স্ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার চেষ্টা।

আরও পড়ুন- তৃণমূলের পরামর্শ সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা

শীতের সকালে ফের অ্যাকশন মুডে ইডি। কলকাতার সল্টলেকে আইপ্যাকের অফিসে হানা দিল ইডি আধিকারিকরা। ৩ জায়গায় হানা দিয়েছেন তাঁরা। ভোটকৌশলী সংস্থা হিসেবে পরিচিত আইপ্যাক। এবার সেই সংস্থার অফিসেই হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

বৃহস্পতিবার শীতের সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দিয়েছে ইডি। সল্টলেকের অফিসেও হানা দিয়েছে তাঁরা। ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লাপাচার কাণ্ডে দিল্লিতে নথিভুক্ত হওয়া একটি পুরোনো মামলায় তল্লাশির জন্যই এদিন অভিযান চালানো হয়েছে। আইপ্যাকের অফিস এবং কর্ণধারের অফিসে হানা দেওয়ার জেরে রাজনৈতিক ক্ষেত্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আইপ্যাক এর কর্ণধার প্রতীক রাজ্য রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে তাঁর। বিধানসভা নির্বাচনের আগে সরকারি প্রকল্পের কাজ করার বিষয়ে শাসক দল ও সরকারের মধ্যে যোগাযোগ হিসেবে কাজ করে এই সংস্থাটি। সঙ্গে নির্বাচনে বিভিন্ন কৌশল নিয়ে কথা হয়। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রয়েছে আইপ্যাকের। আসন্ন বিধানসভা নির্বাচনে কারা কারা প্রার্থী হতে পারেন সেই বিষয়েই যথেষ্ট ভূমিকা রয়েছে তাঁদের।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ