‘তিনি নাকি ঈশ্বরের দূত’! মোদিকে খোঁচা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি লোকসভা ভোটের শেষ লগ্নে এসে প্রচারে নিজেকে ঈশ্বরের দূত বলে তুলে ধরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দাবি করছেন, ‘ঈশ্বরই নাকি দেশ গড়ার জন্য তাঁকে মর্ত্যে পাঠিয়েছেন।’ শনিবার বাগুইআটিতে দমদম আসনের দলীয় প্রার্থী সৌগত রায়ের হয়ে প্রচারে গিয়ে মোদির সেই দাবিকেই খোঁচা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খানিকটা ব্যঙ্গের সঙ্গে তিনি বলেন, ‘আমাদের সবার বাবা-মা রয়েছে। আর প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাঁর কোনও জৈবিক বাবা-মা নেই। তাঁকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন। তিনি নাকি ঈশ্বরের দূত! প্রভু জগন্নাথ দেবও তাঁর ভক্ত বলে বিজেপি নেতারা দাবি করেছেন। তা প্রধানমন্ত্রী রাজনীতিতে কী করছেন? তিনি মন্দিরে থাকছেন না কেন?’

বাগুইআটির ৪৪ নম্বর বাসস্ট্যান্ডের সভায় শুরু থেকেই বিজেপিকে চড়া সুরে আক্রমণ শানান মমতা। সন্দেশখালি থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ নিয়েও বিজেপিকে নিশানা করেন। তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না বলে ঘোষণা করে মমতা বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার কখনও বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে এলে মা বোনেরা রুখে দাঁরাবেন। বিষ দাঁতগুলি ভেঙে দেবেন।’ সন্দেশখালিকাণ্ডকে বিজেপির বানানো গল্প বলে আখ্যা দিয়ে বলেন, ‘সন্দেশখালি নিয়ে দেখলেন, মিথ্যে কথা বলে চক্রান্ত করল। সারা দেশের সামনে বাংলার মাথা হেঁট করল। বড় ষড়যন্ত্র চলছিল। সেই ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়েছে।’

লোকসভা ভোটে জিতে ফের ক্ষমতা দখলে প্রচারে ‘মোদির গ্যারান্টি’ তুলে ধরছে বিজেপি। এদিনের সভায় ‘মোদির গ্যারান্টি’কে খোঁচা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বলে বেড়াচ্ছেন সকলের বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছেন। আসলে দিচ্ছেন কি? তা হলে ওটা কি গ্যারান্টি? না ফোর টোয়েন্টি? বিনামূল্যে গ্যাস দিচ্ছেন! গ্যাসের থেকেও ভারী গ্যাস বেলুন। ভোট তো চাই। আবার নোটবন্দি করতে হবে, এনআরসি করতে হবে, ক্যা করতে হবে। গ্যারান্টি দিয়ে কথা না রাখলে ফোর টোয়েন্টি। ২ লক্ষ চাকরি দেবে বলেছিল। আজ চাকরি দিলেও খেয়ে নিচ্ছে।’

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে