৩ ডিসেম্বর গাজোল কলেজ মাঠে সাংগঠনিক সভা করবেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: ডিসেম্বর মাসের তিন তারিখে মালদহে গাজোল কলেজ মাঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোল কলেজ (Gajoal Collrge) মাঠে সাংগঠনিক সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে গাজোল কলেজ মাঠ পরিদর্শন করেন জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা। ওই মাঠে কোথায় মঞ্চ তৈরি করা হবে, কোথায় জনগণকে বসানো হবে, কোথায় হেলিপ্যাড হবে-সেই জায়গাগুলি তাঁরা ঘুরে দেখেন।সোমবারও তৃণমূলের প্রতিনিধি দল মাঠ দেখতে এসেছিলেন।

সেই সময় ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, গাজোল ব্লক সভাপতি রাজকুমার সরকার সহ অন্যান্যরা। এনিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে। মঙ্গলবার উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক (DM) প্রীতি গোয়েল, মালদা পুলিশ সুপার (SP)প্রদীপ কুমার যাদব, গাজোলের বিডিও(BDO) বিপ্লব কুমার বিশ্বাস, গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, অল ইন্ডিয়া নমশূঃদ্র বিকাশ পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা, গাজোল পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ- সহ জেলা প্রশাসনের উচ্চ আধিকারিকরা।

ওই মাঠে নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখে আগামী কয়েকদিনের পর থেকেই নিরাপত্তা বলয় জোরদার করা হবে। গোটা মাঠের নিরাপত্তার দায়িত্ব নেবে স্থানীয় প্রশাসন। শুধু তাই নয় দফায় দফায় সপ্তাহের শেষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে। গোটা জেলা জুড়ে পুলিশের নিরাপত্তা বাড়ানো হবে।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ