এই মুহূর্তে




ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কী কী কর্মসূচি?

নিজস্ব প্রতিনিধি : ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। আগামীমাসে মুর্শিদাবাদ, মালদায় সফর করবেন তিনি। আগামী ৩-৪ ডিসেম্বর ফের জেলা সফরে যাচ্ছেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক সভা সহ একাধিক বিষয় নিয়ে জেলা সফরে যাচ্ছেন। পাশাপাশি রাজনৈতিক সভাও করার কথা রয়েছে। এসআইআর নিয়ে পথেও নামতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তারমধ্যে চলছে এসআইআর-র কাজ। এই আবহে জেলাসফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বনগাঁয় গিয়েছিলেন। এবার ডিসেম্বরের শুরুতে মুর্শিদাবাদ ও মালদা সফরে যাবেন তিনি। জানা গিয়েছে, ৩ ডিসেম্বর মালদহের গাজোলে জনসভা করার কথা রয়েেছে মুখ্যমন্ত্রীর। পরের দিন অর্থাত্‍ ৪ ডিসেম্বর সভা হবে বহরমপুরে। এখানে প্রশাসমিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় সংগঠনকে আরো শক্তিশালী করতে এই সফর। মাঝে মধ্যে জেলায় জেলায় সফরে যান তিনি। জেলার মানুষের সমস্যা নিয়ে কথাও বলেন। অভাব অভিযোগের কথা শোনেন। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করতে যান তিনি। ডিসেম্বরের শুরুতেই জেলা সফরল করতে চলেছেন তিনি। মঙ্গলবার বনগাঁতে মতুয়াভূমে গিয়ে এসআইআর নিয়ে সোচ্চার হয়েছিলেন। জনসভার পাশাপাশি ৩ কিলোমিটার রাস্তায় পা মিলিয়েছিলেন তিনি।

মতুয়াগড়ে দাঁড়িয়ে তিনি বলেছেন, কাউকে তাড়াতে দেব না। একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন ও বিজেপিকে নাম না করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, একজন প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। কমিশনকে নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু তাঁরা নিরপেক্ষ থাকে না।

মালদা ও মুর্শিদাবাদে গিয়েও এসআইআর নিয়ে সোচ্চার হতে পারেন। পাশাপাশি প্রশাসনিক কর্তাদের সংগঠনকে শক্তিশআলী করার কথা বলতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা

হাড়োয়াতে বিজেপি নেতাদের বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলার হুংকার তৃণমূল নেতার

জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে রোগিনীর মূত্রথলি কেটে ফেললেন চিকি‍ৎসক, আজব কাণ্ড ফালাকাটায়

গিন্নির সঙ্গে ঝগড়া, অভিমানে ফেসবুক লাইভেই আত্মহত্যা যুবকের

তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়াই উদ্দেশ্য, স্পষ্ট জানিয়ে দিলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন

নদিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী,কৃষ্ণনগরের কলেজ মাঠ পরিদর্শনে পুলিশকর্তারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ