আর কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন জমা দেবেন মমতা, রয়েছে একাধিক জনসভা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইভোল্টেজ বুধবার। আজ, ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। কালীঘাটের বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যেই রওনা হবেন মমতা। এবারের নির্বাচনে গোটা বাংলার নজর রয়েছে মিনি ইন্ডিয়া ভবানীপুরে। একদিকে এই কেন্দ্রে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। গত সপ্তাহে ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিয়েছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা। আজ, বুধবার মনোনয়ন দেবেন তৃণমূলনেত্রী। মনোনয়ন জমা পর্বে তৃণমূল নেত্রী আলাদা কোনও বার্তা দেন কিনা সেই দিকেই নজর রয়েছে সকলের। মুখ্যমন্ত্রীর মনোনয়নে প্রস্তাবক হিসেবে থাকছেন প্রযোজক নিসপাল সিং রানে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ঝড় তুলছে তৃণমূল। এদিন মনোনয়ন জমা দিয়েই একাধিক জনসভা করবেন মমতা।

মূলত হুগলির একাধিক আসনের তৃণমূল প্রার্থীদের সমর্থনে এই জনসভাগুলি করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যার মধ্যে রয়েছে, আরামবাগ, গোঘাট, বলাগড়, পান্ডুয়া ও শ্রীরামপুর কেন্দ্র। এদিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তাই তড়িঘড়ি সভাগুলি শেষ করার কথা রয়েছে মমতার। শুধুই তৃণমূল নেত্রী নন, এদিন একাধিক সভা করার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও