মমতার উদ্যোগে বাংলায় চালু হতে চলেছে Bone Bank

Bone Bank চালু হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বুকে। একটি বেসরকারি হাসপাতালের তরফে তার জন্য আবেদন জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি স্তরে না হলেও আবেদন এসেছে সরকারের কাছেই। বেসরকারি হাসপাতালের(Private Hospital) তরফে এসেছে আবেদন। খাস কলকাতা(Kolkata) শহরের একটি বেসরকারি হাসপাতাল এই আবেদন জানিয়েছে। সেই আবেদন আর কিছুই নয়, রাজ্যে হাড়ের ব্যাঙ্ক বা Bone Bank চালু করা। ইতিমধ্যেই এ সংক্রান্ত আবেদন জমা পড়তে শুরু করেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরে। এমনিতেই SSKM Hospital কর্তৃপক্ষ এবং ওই হাসপাতালের অর্থোপেডিক বিভাগেরও লক্ষ্য দ্রুত সেখানে Bone Bank চালু করা। যদিও তারা এখনও আবেদন করেনি। তবে এই পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে। তবে তার আগেই বেসরকারি ক্ষেত্রেই Bone Bank চালু হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলার(Bengal) বুকে।

চিকিৎসকদের দাবি, আধুনিক হাড়ের চিকিৎসায় Bone Bank’র গুরুত্ব অপরিসীম। হাড়ের ক্যান্সার বা বোন টিউমারের চিকিৎসায় জরুরি ভূমিকা নেবে এই ধরনের ব্যাঙ্ক। এছাড়া বোন গ্যাপ বা দুটি হাড়ের মধবর্তী অংশের ফাঁক বন্ধ করতে এবং বোন লস বা হাড় নষ্ট বা হাড় মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে ব্যাঙ্কে সংরক্ষিত হাড় দিয়ে প্রতিস্থাপন সম্ভব। মস্তিষ্কের মৃত্যু হওয়া অঙ্গদাতা বা ক্যাডাভারের থেকে হাড় সংগ্রহ করে তা ব্যাঙ্কে সংরক্ষিত রাখা সম্ভব। পরে সেটাই কাজে লাগবে অন্যের চিকিৎসায়। বাঁচবে প্রাণ। যে কোনও হাসপাতালের অর্থোপেডিক বিভাগে প্রায়শই হাঁটু, কোমর ও অস্থিসন্ধির সমস্যা নিয়ে নিত্যদিন অনেক রোগী আসেন। এদের মধ্যে একটা অংশ যারা আর্থিক ভাবে উন্নত তাঁরা বড় হাসপাতালে গিয়ে হাড় প্রতিস্থাপন করিয়ে নেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে এখন তা কম খরচেও হচ্ছে। কিন্তু Bone Bank চালু হয়ে গেলে তা আমজনতার নাগালের মধ্যে চলে আসবে।

এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, Bone Bank চালু করার জন্য আবেদন জমা পড়েছে। আধিকারিকরা খুব শীঘ্রই ওই বেসরকারি হাসপাতাল পরিদর্শন করবেন। সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখবেন। অদূর ভবিষ্যতে সরকারি ক্ষেত্রেও এই Bone Bank’র চালু হতে পারে। এখন মানব হাড় বাদ দিয়ে Implant বসানো হয়। এই কাজে মানব হাড় সংরক্ষণ এবং ব্যবহার সম্ভব Bone Bank থাকলে। প্রায় তিন সপ্তাহ পর্যন্ত এই হাড় আধুনিক পরিকাঠামোর মধ্যে সংরক্ষিত রাখা সম্ভব।

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের