৭ হাজার ১০০ কোটি ছাপিয়ে যাবে Stamp Duty

গত অর্থবর্ষে রাজ্য সরকারের যা আয় হয়েছিল Stamp Duty-তে এবারে সেই সীমাও ছাড়িয়ে যাবে। অনুমান অর্থ দফতরের আধিকারিকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে অব্যাহত Stamp Duty’র বিজয়রথ। ২০২২ সালের ৯ই জুলাই জমি, বাড়ি, ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে Stamp Duty-তে ছাড়ের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগস্ট মাস থেকে সেই ঘোষণা কার্যকর হয়। সেপ্টেম্বর মাস থেকেই ইতিবাচক ফল মিলতে শুরু করে। Stamp Duty-তে ছাড়ের পর এতদিন সম্পত্তির রেজিস্ট্রেশন(Property Registration) না করে ফেলে রাখা অনেকেই উৎসাহ দেখাতে শুরু করেন। রেজিস্ট্রেশনের খরচ অনেকটাই কমে যাওয়ার সুবিধা পান ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষই। নয়া নিয়মে ২ শতাংশ কমে রাজ্যের গ্রামাঞ্চলে(Rural Area) স্ট্যাম্প ডিউটি হয়েছে ৩ শতাংশ এবং শহরাঞ্চলে ৪ শতাংশ। আর কোনও সম্পত্তির দাম এক কোটি টাকার বেশি হলে আরও ১ শতাংশ ছাড় পাচ্ছেন ক্রেতা। এই সুযোগই কাজে লাগাচ্ছেন নাগরিকরা। ফলে সব মিলিয়ে চলতি অর্থবর্ষে এই খাতে আয়ের পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশাবাদী সরকার।

আরও পড়ুন ভোটের কাজে যুক্ত না হলে শাস্তিমূলক ব্যবস্থা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জমি, বাড়ি, ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ২ শতাংশ স্ট্যাম্প ডিউটি ছাড়ের কথা ঘোষণার পরই এক্ষেত্রে সরকারের আয় বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থদপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে স্ট্যাম্প ডিউটি খাতে আয় হয়েছিল ৫,২৮০ টাকা। গত অর্থবর্ষে অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে  এই খাতে প্রায় ৭ হাজার ১০০ কোটি টাকা রাজ্যের কোষাগারে এসেছিল। চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে এখনও পর্যন্ত এই খাতে রাজ্যের মোট আয় হয়েছে ৬ হাজার ২০ কোটি টাকা। চলতি অর্থবর্ষে জানুয়ারি পর্যন্ত পরিমাণটা ছিল ৫ হাজার ৬২০ কোটি টাকা। মার্চ মাসে স্ট্যাম্প ডিউটি খাতে আয় আরও বাড়বে বলে মনে করছেন অর্থ দফতরের আধিকারিকেরা। তাঁদের ধারনা গত অর্থবর্ষে রাজ্য সরকারের যা আয় হয়েছিল Stamp Duty-তে এবারে সেই সীমাও ছাড়িয়ে যাবে।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের