Loading live market data...
Loading active stocks...
Connecting...

৫৯ ধরনের আচার তৈরি করে স্বনির্ভর মমতা, কী রয়েছে সম্ভারে?

Share:

নিজস্ব প্রতিনিধি: আচার খেতে ভালবাসেন না এমন মানুষ হাতে গুনে পাওয়া মুশকিল। টক ঝাল মিষ্টি আচার দিয়ে মুড়ি মাখলে মন্দ হয় না। খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। পাশাপাশি আম, লঙ্কা কিংবা রসুনের আচার দিয়ে পরোটা খেলে তার স্বাদ লেগে থাকে মুখে। এই আচার বানিয়ে স্বনির্ভর হয়েছেন আলিপুরদুয়ারের এক আচার বিক্রেতা।

ফালাকাটা থেকে ৮ মাইল পশ্চিমে শালকুমার এলাকায় থাকেন মমতা দে বিশ্বাস। ৫৯ রকমের আচার বানিয়ে স্বনির্ভরতার পথে হেটেছেন আলিপুরদুয়ারের এই আচার বিক্রেতা। পেঁপে, স্কোয়াশ, সজনে, কারিপাতা, করলা, গোলাপ, ড্রাগন ফ্রুট, আতা সহ একাধিক রকমের জিনিস দিয়ে তৈরি হয় আচার। দার্জিলিংয়ের ডোলে লঙ্কার আচার তো হট কেক। জানা গিয়েছে টোটোপাড়ায় টোটো সম্প্রদায়ের কাছে মাংস ও লঙ্কার আচার অত্যন্ত জনপ্রিয়। মমতা দে বিশ্বাস আচার তৈরি করেন অন্যান্যদের সাহায্য নিয়ে। ৭২ ঘন্টা নুন জলে আচারের উপকরণ ভিজিয়ে রাখা হতো। যাতে সুগন্ধ ছড়ায় তার জন্য জাফরান ব্যবহার করা হতো। মন্দিরের জন্য তৈরি করা হয় ভেজ আচার। মমতার আচারের দাম ৪০০ টাকা।

ভিন্ডি, পেয়ারা, লঙ্কা, মাংসের আচার যেমন রয়েছে তেমন সম্ভারে রয়েছে স্ট্রবেরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আচার। মমতা জানিয়েছেন, উত্তরবঙ্গে একমাত্র ৫৯ ধরনের আচার তিনি তৈরি করেন। ১১ টি স্কুলে সেই আচার পৌঁছে দেওয়া হয়। মমতার স্বামী সুজিত দে একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে কাজ করেন। একার রোজকার এই সংসার চালাতে হিমশিম খেতে হয়। সেই কারণে নিজেই স্বনির্ভর হওয়ার পথে হেঁটেছেন মমতা। যাত্রা শুরু পর থেকে ধীরে ধীরে এগিয়েছে মমতাময়ী পিক্স।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর