ফুচকার পর এবার মোমো, ফের অন্যরূপে ধরা দিলেন মমতা

‘আমি তোমাদেরই একজন’, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দোকানে ঢুকে বসে পড়ে লেচি কেটে বেলনায় বেলে মোমো বানালেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাহাড়কে তিনি ভালবাসেন অন্তর দিয়েই। তাই বার বার পাহাড়কে শান্ত রাখার বার্তা দেন তিনি। এবারেও সেই বার্তা দিয়েছেন পাহাড়ে গিয়ে। সেখানে এটাও বলেছেন আগামীদিনে পাহাড় শান্ত থাকলে পাহাড়েও যাতে শিল্পের জন্য বিনিয়োগ আসেন সেটা তিনি দেখবেন। এর মাঝেই পাহাড় সফরের শেষ দিনে তাঁকে দেখা গেল অন্য মেজাজে। সকালে মর্ণিং ওয়াকে বেড়িয়ে ফেরার পথে তিনি ঢুকে পড়লেন রাস্তার ধারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দোকানে। সেখানে বসে পড়ে তিনি বেলনা নিয়ে শুরু করে দিলেন মোমো(Momo) বানাতে। লেচি কেটে কেটে, তা বেলে তুলে দিলেন মহিলাদের হাতে। বুঝিয়ে দিলেন, ‘আমি তোমাদেরই একজন’। বৃহস্পতিবার সকালে পাহাড় ছাড়ার আগে এভাবেই দার্জিলিংয়ের(Darjeeling) বুকে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন সকালে হাঁটতে বেড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হাঁটেন তিনি। মন ভরে ছবি তোলেন নিজের মোবাইলে। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বেশ কয়েকজন পর্যটকের সঙ্গেও। তারপর ফেরার পথেই তিনি একটি দোকানে ঢুকে বসে পড়েন মোমো বানানোর কাজে। ঘটনা হচ্ছে এদিন সকালে মুখ্যমন্ত্রী পাহাড়ে যখন জনসংযোগে জোর দিয়েছেন তখন দার্জিলিংয়ের ভানু ভবনে রাজ্যপাল জগদীপ ধনখড় জিটিএ’র নতুন বোর্ড গঠনের জন্য শপথ গ্রহণ করাচ্ছেন বোর্ড সদস্যদের। এই শপথ গ্রহণের আগে জিটিএ(GTA)’র ৪৫জন সদস্য প্রথমবারের জন্য বৈঠকে বসেন। সেখানেই জিটিএ’র চিফ এক্সিকিউটিভ পদে মনোনিত হন অনীত থাপা(Anit Thapa)। জিটিএ’র চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হন অঞ্জুলা চৌহান। ডেপুটি চেয়ারম্যান হন রাজেশ চৌহান। পরে রাজ্যপাল এদেরকেই শপথ বাক্য পাঠ করান। সঙ্গে আরও কিছু সদস্য শপথ নেন। আর এই গোটা ঘটনায় অনুপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী। সেখানেও যেন শোনা যাচ্ছে, তাঁর নিজের মন্তব্য। ‘আমি পাহাড়ে কোনও কিছুর দখল নিতে আসব না।’ তাই মোমোতেই রয়ে গেলেন মমতা। গতকাল ফুচকা বানিয়ে খাইয়েছিলেন কচিকাঁচাদের। কোলে তুলে হাতে তুলে দিয়েছেন চকোলেট। আর এবার বানালেন ফুচকা।

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের