September-এ দুবাই ও স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নজরে লগ্নি

কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মাসে দুবাই ও স্পেন সফরের অনুমতি দেয় কিনা সেটাই দেখার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই অর্থাৎ September-এ রাজ্যের বুকে শিল্পের ক্ষেত্রে লগ্নি(Investment for Industry) টেনে আনতে বিদেশে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি তিনি দুবাই(Dubai) ও স্পেনে(Spain) যেতে চলেছেন। দুবাইতে অনাবাসী ভারতীয় শিল্পপতি সহ সেখানকার শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুবাইয়ে ৩ দিন থাকার পর স্পেনে যাবেন। স্পেনে ৫ থেকে ৬ দিনের কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। স্পেনে গিয়েও সেখানকার বণিক সভা ও শিল্পপতিদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর এই বিদেশযাত্রার অনুমতি কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার দেয় কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। কেননা এর আগে একাধিকবার মমতার বিদেশ সফর একদম শেষ মুহুর্তে আটকে দিয়েছে কেন্দ্রের সরকার।

আরও পড়ুন রেডরোডে স্বাধীনতার সকালে সম্মাণিত পুলিশ থেকে আধিকারিক

চলতি বছরের নভেম্বর মাসে রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই বিদেশ থেকে বাংলার বুকে শিল্পের জন্য লগ্নি টেনে আনতে চান মুখ্যমন্ত্রী। দুবাই ও স্পেনে গিয়ে একাধিক শিল্পপতির সামনে রাজ্যের শিল্প বিনিয়োগের পরিবেশ বিশেষত খনিজ শিল্পে কি কি সম্ভাবনা রয়েছে তা তুলে ধরতে চান খোদ মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুমোদন চেয়ে আবেদন জানিয়েছে নবান্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে অনুমোদন এলেই বিদেশ যাত্রা চূড়ান্ত হবে। ইতিমধ্যেই রাজ্যের শিল্প দফতর এই বিষয় নিয়ে একাধিক অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা করেছে বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে এখন সব কিছুই নির্ভর করছে কেন্দ্র সরকার এই সফরের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দেয় কিনা সেটার ওপর। বিশেষ করে প্রায় সকলের কাছেই যখন ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে যে মমতাই ২৪’র যুদ্ধে মোদির প্রধান প্রতিপক্ষ তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে উঠছেন।

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর