চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীকান্ত বড় নেতা, নিজে মাহাতো হয়েও তাঁদের কথা বলে না: মমতা

নিজস্ব প্রতিনিধি: বড় নেতা শ্রীকান্ত মাহাতো। নিজে মাহাতো হয়েও মাহাতোদের কথা বলে না। জোর গলায় স্পষ্ট উত্তর দিতে পারে না। শালবনির সভা থেকে কুড়মি ইস্যুতেও এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

এদিন তিনি শালবনির বিধায়কের নাম ধরে আলতো ধমক দেন। তাঁর প্রশ্ন, ‘কেন জোর গলায় বলতে পার না?’ এরপরেই তৃণমূল নেত্রীর প্রশ্ন, ‘চোর না ডাকাত আমরা?’ এদিন তিনি বলেন, কুড়মি দাবিদাওয়া নিয়ে রাজ্য ৪ বার চিঠি দিয়েছে কেন্দ্রকে। তবু কেন্দ্র উদ্যোগ নেয়নি।

বলেন, কুড়মিদের নিয়ে বোর্ড তৈরি করেছেন তিনি। ‘মাহাতো’ দাবি মেনে পুরুলিয়ায় হাসপাতালের নামকরণ হয়েছে। হয়েছে কুড়ামালি ভাষা শিক্ষার ব্যবস্থা।

উল্লেখ্য, গতকাল কুড়মি বিক্ষোভকারীদের ভেতর থেকে হামলা চলেছে অভিষেকের কনভয়ে। এই প্রসঙ্গে মমতা বলেন, তিনি বিশ্বাস করেন কুড়মি ভাই-বোনেরা এই কাজ করেননি। তাঁদের ভেতর কেউ ঢুকে এই কাজ করেছে। বিজেপি উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন। দাবি, কুড়মি-আদিবাসী জাতি দাঙ্গা লাগাতে কোটি কোটি টাকা ঢালছে বিজেপি।  বলেন, ‘আমার বাঁ হাত কুড়মি হলে, ডান হাত আদিবাসী’। 

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ