‘খলিস্তানি বলার প্রতিবাদ করেননি কেন’, আলুওয়ালিয়াকে প্রশ্ন ছুঁড়লেন মমতা

আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করতে এসে আলুওয়ালিয়াকে কুলটি থেকে নিশানা বানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া(S S Ahluwalia)। তিনি বাংলার বুকে ভোটের আবহে প্রচারে নেমে হামেশাই দাবি করেন, তিনি বাংলার জামাই। বর্ধমানে তাঁর শ্বশুরবাড়ি। কিন্তু ভোট মিটলে তাঁর আর দেখা মেলা না। ২০১৪ সালে বিজেপি(BJP) তাঁকে প্রথমবার বাংলার মাটি থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল। সেবার তিনি দাঁড়িয়েছিলেন দার্জিলিংয়ে। জিতলেও, ভোটের পরে আর তাঁর দেখা মেলেনি। উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে পাহাড় থেকে নামিয়ে এনে বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করে। সেবারও তিনি জিতে যান। কিন্তু ওই, ‘তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই’। এবারে অর্থাৎ ২৪’র ভোটে(Loksabha Election 2024) বিজেপি তাঁকে প্রার্থী করেছে আসানসোল(Asansol Constituency) থেকে। এদিন সেই আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করতে এসে আলুওয়ালিয়াকে কুলটি থেকে নিশানা বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। 

আলুওয়ালিয়া শিখ। আবার আসানসোল লোকসভা কেন্দ্রে প্রচুর শিখ মানুষের বসবাস রয়েছে যারা এখানকার ভোটার। সেই কথা মাথায় রেখেই এদিন মমতা মক্ষোম প্রশ্ন ছুঁড়ে দেন আলুওয়ালিয়ার দিকে। তিনি বলেন, ‘এবার তো প্রার্থী বদলে গেল বিজেপির! গতবার যিনি বর্ধমান -দুর্গাপুর আসনটি জিতেছিলেন এবার তিনি এই আসনটা ম্যানেজ করেছেন কোনও মতে। তাঁকে আমার প্রশ্ন, আপনি বিজেপি করবেন না সিপিএম করবেন নাকি কংগ্রেস করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু গদ্দার যখন আমাদের শিখ পুলিশ কর্মীকে খলিস্তানি বলেছিল তখন প্রতিবাদ করেননি কেন? মুসলিমদের পাকিস্তানি বলার প্রতিবাদ সরব হননি কেন? গতবার প্রচুর টাকা ছড়িয়ে ভোটে জিতেছিলেন। তার পর ৫ বছর আর দেখা পাওয়া যায়নি। এবারও এসে ৫ হাজার. ১০ হাজারের প্যাকেট দেবে। এবার বলবেন ৫-১০ হাজারে হবে না। ১৫ লক্ষ চাই।’ শনিবার কুলটিতে সভা করতে এসে এভাবেই আলুওয়ালিকে বিঁধলেন মমতা।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স