মমতার প্রকল্পই হাতিয়ার! জয়ের ব্যবধান বাড়ানোই লক্ষ্য তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনারপুর : মানুষের উন্নতির লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি প্রকল্পে বহু মানুষ সাহায্য পাচ্ছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান বাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকেই হাতিয়ার করছে তৃণমূল। প্রতি জনসভাতে ভোটের শতাংশ বাড়ানোর টার্গেটও বেধে দেওয়া হচ্ছে। এবারের নির্বাচনে জয়ের ব্যবধান বাড়াতে প্রত্যয়ী তৃণমূল।

যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র সোনারপুর উত্তর। ২০১১ সাল থেকে এখানকার বিধায়ক তৃণমূলের ফিরদৌসী বেগম। এবারেও তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে হাতিয়ার করে সারছেন প্রচার। পুরোপুরি শহর না হলেও শহরের হাওয়া লেগেছে। একাধিক বহুতল গজিয়ে উঠেছে।  এবারও তিনি জয় নিয়ে প্রত্যয়ী।  দেওয়াল লিখনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন তিনি।  রাস্তাঘাট, নিকাশি, গণপরিবহণ নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে। বিধায়ক সমস্যার কথা অস্বীকার করেননি। বলেছেন, অনেক কাজ বাকি রয়েছে, তা করতে হবে। আসন্ন বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসআইআরের নামে প্রায় ৩০ হাজারের নাম বাদ গিয়েছে এই কেন্দ্র থেকে। এই নির্বাচনে তাঁদের ভোট অনিশ্চিত। কিন্তু জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্প। এলাকায় হাজার সমস্যা থাকলেও প্রকল্পের সুযোগ সুবিধা মিলছে।

গত বিধানসভায় এই কেন্দ্র থেকে ৩৬ হাজার ভোটে জয় পেয়েছিলেন ফিরদৌসি বেগম। এবার সেই ব্যবধান আরও বাড়াতে চান তিনি। সেই কারণে নিজের এলাকার কাজের থেকে বড় হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। চতুর্থ বারের জন্য ক্ষমতায় তৃণমূলকে জেতাতে প্রকল্পের ওপরেই বেশি ভরসা করছেন তিনি। এখানে রাস্তা, পরিবহণ সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ রয়েছে স্থানীয়দের। তারপরেও প্রার্থী তাঁদের কাছে পৌঁছে যাচ্ছে প্রকল্পের ঝুলি নিয়ে।   

পাশাপাশি বলেছেন, ৩৪-৩৫ নম্বর ওয়ার্ডে সমস্যা রয়েছে। পাম্প বসানোর কাজ হচ্ছে। দিদির ১০ প্রতিশ্রুতি তো আছেই। তার সঙ্গে বাসের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। তৃণমূল প্রার্থী যখন দিদির প্রকল্পের ঝুলি নিয়ে পৌঁছে যাচ্ছেন। তখন বিরোধীরা এলাকার না হওয়ার কাজের দিকটিকে তুলে ধরছে হাতিয়ার হিসেবে। 

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?