মমতার স্বাস্থ্যসাথীই জীবন বাঁচাল নৌশাদের, নিখরচায় হৃদয় প্রতিস্থাপন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই কার্ড চালু করে ভুল কিছু করেননি সেটাও আরও একবার সামনে এল নৌশাদের নিখরচায় হৃদয় প্রতিস্থাপনের ঘটনায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসাথী কার্ড(Sasthasathi Card) নিয়ে বেসরকারি হাসপাতালগুলির নালিশের অভাব নেই। বিরোধী দলগুলিও সময় সুযোগ পেলেই এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী বা সরকারের তীব্র সমালোচনা করতে পিছুপা হয় না। আমজনতার একাংশও এই কার্ড নিয়ে সুযোগ পেলেই মুখ খোলেন। কিন্তু তারপরেও এই কার্ডের গুরুত্ব যে অস্বীকার করা যায় না সেটা কিন্তু নানা ঘটনায় প্রমাণিত হয়েছে। আরও একবার তা সামনে এল হুগলি(Hooghly) জেলার ধনেখালি ব্লকের গরিব দিনমজুর পরিবারের ছেলে ২৩ বছরের শেখ নৌশাদের(Seikh Nowshad) নিখরচায় হৃদপিন্ড প্রতিস্থাপনের(Heart Transplant) ঘটনায়। যদিও এই অপারেশনের জন্য ও চিকিৎসা বাবদ পুরো ১২ লক্ষ টাকা খরচ হয়েছে। যদিও নৌশাদের বাড়ির লোকজনকে সেই খরচের এক পয়সাও দিতে হয়নি। স্বাস্থ্যসাথী ও ক্রাউড ফান্ডিং মিলিয়ে সমস্ত টাকা জোগাড় হয়েছে। আর সব থেকে বড় বিষয় স্বাস্থ্যসাথী কার্ডে হৃদয় প্রতিস্থাপনের ঘটনা এই প্রথম। বাংলার বুকে সফল হওয়া এই অপারেশন কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বড় সাধের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পকে আরও বেশি ভাবে তুলে ধরল দেশের বুকে।

জানা গিয়েছে, হাওড়ার এক বেসরকারি হাসপাতালে চলতি মাসের ৪ তারিখে এই অপারেশনের ঘটনা ঘটেছে। ওই হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জেন ডাঃ দেবাশিস দাসের নেতৃত্বে ওই অপারেশন সফল ভাবেই সম্পন্ন হয়। এখন বেশ ভালই আছে নৌশাদ। অপারেশনের পর হাওড়ার হাসপাতালে এসে একবার চেকআপও করিয়ে গিয়েছে সে। এখন বাড়িতে রয়েছে। কলকাতার এসএসকেএম হাসপাতালে মস্তিষ্কের মৃত্যু হওয়া এক রোগীর হার্ট চার ঘণ্টার অপারেশনে বসানো হয় নৌশাদের শরীরে। বাংলার বুকে হৃদয় প্রতিস্থাপনের ঘটনা এই প্রথম নয়। তবে স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতেও যে তা হতে পারে সেটাই নৌশাদের ঘটনা দেখিয়ে দিল। এই ঘটনা সামনে আসায় এই কার্ডের গ্রহণযোগ্যতা যে আরও একধাপ বেড়ে গেল তা নিয়ে স্বীকার করার বিন্দুমাত্র আর জায়গা রইল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই কার্ড চালু করে ভুল কিছু করেননি সেটাও আরও একবার সামনে এল।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে