ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার হাওড়ার এক বাসিন্দা। টাকা আদায়ের সময়েই সঞ্জয় নামে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরেছেন রাজ্যের দুর্নীতি দমন শাখার (ACB) আধিকারিকরা। তদন্তকারী সূত্রের খবর, হাওড়া, কলকাতা, বারুইপুর এবং বিধাননগর ট্রাফিক গার্ডের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা তুলতেন ওই ব্যক্তি। তবে এতেই থেমে নেই, এই বিষয়টি কেন্দ্র করে বিশাল বড় চক্রের হদিশ পেল তদন্তকারী কর্মকর্তারা। সঞ্জয় শুধু তাঁদের একজন হাতের পুতুল।

এই সিন্ডিকেটের উৎসস্থল ডানকুনি বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বেশ কয়েকটি ধাপে এই প্রক্রিয়া চলত। কলকাতার বাইরে থেকে ডানকুনিতে আসা ট্রাকগুলিকে নো এন্ট্রির সময়ে টাকা নিয়ে শহরে ঢোকার ছাড়পত্র দেওয়া হত। টাকা দিলেই নো এন্ট্রি পথ খুলে যেত ট্রাকগুলির জন্যে। এরপর সেই ট্রাকগুলি শহরের নানা জায়গায় সহজে প্রবেশ করতে পারত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডানকুনিতে এসে দাঁড়ানো ট্রাকগুলিকে এন্ট্রি পাশ দেওয়ার জন্যে চক্রের হয়ে বেশ কয়েকটি দল কাজ করে। গাইডরা ছড়িয়ে ছিটিয়ে থাকেন। তাঁরাই শহরের বাইরে থেকে আসা ট্রাকগুলির কাছে গিয়ে নো এন্ট্রিতে কোনও বাধা ছাড়াই প্রবেশের প্রস্তাব দেন। কোথায় যাওয়ার জন্যে কত টাকা দিতে হবে সবটা বলে দেন। তারপর তাঁরা অপারেটরের ফোন নম্বর দেন ট্রাক চালকদের। কিছুক্ষন পর তাঁদের ফোন কথাবার্তা হলে অপারেটর রা তাঁদের কাছ থেকে ২০০০-২৫০০ টাকা দাবি করেন।

তাঁদের আশ্বাস দেওয়া হয়, এই টাকা দিলে কোনও বাধা ছাড়াই তাঁরা শহরে ঢোকার এন্ট্রি পাস পেয়ে যাবেন। নো এন্ট্রি দিয়ে যাতায়াত করতে পারবেন। টাকা বেশিরভাগ অনলাইনের মাধ্যমে নেওয়া হত। এরপর চালকরা টাকা পাঠালেই তাঁদের নো এন্ট্রিতে যাতায়াতের ছাড়পত্র মিলে যেত। চেন সিস্টেমে কাজ হয় চক্রের। তদন্তকারীদের সন্দেহ ২০১৪ সাল থেকে এই চক্ত সক্রিয়ভাবে কাজ করছে রাজ্যে। দালালদের থেকে পাওয়া সেই ছাড়পত্র দেখালেই দূরের ট্রাক চালকদের কাছ থেকে আর কোনও জরিমানা নেওয়া হতনা। খুবই মসৃণভাবে এই চক্র শহরে কাজ করছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। অবশেষে এই চক্রের একজনকে হাতেনাতে পাকড়াও করে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?