মংলার হাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত মংলার হাটে শুক্রবার বিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ওই হাটে কি করে আগুন লাগলো তা খতিয়ে দেখতে সিআইডি তদন্ত করবে বলে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন । একুশের মঞ্চ থেকে তিনি সোজা যান মংলা হাটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে। সেখানে এক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে আগুন লেগে একের পর এক কাপড়ের দোকান পুড়ে যায়। ব্যবসায়ীরা অভিযোগ করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কে আগুন লাগিয়েছে বা কি করে আগুন লাগলো সে বিষয়টি দেখতে হবে।

আগামী দিন ওই হাটে সিকিউরিটি রাখতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। ক্ষতিগ্রস্ত দোকানদারদের তথা ব্যবসায়ীদের রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে বলে মুখ্যমন্ত্রী (CM)এদিন জানান। এদিন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শুক্রবার ভোররাতে হাওড়ার মঙ্গলা হাটে আগুন লাগে ।ঘটনাস্থলে দমকলের ১৮ টি ইঞ্জিন যায়। হাওড়া থানা লাগোয়া ১৮ নম্বর নিত্যানন্দ মুখার্জি রোড এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনের পরিমাণ এতটাই বেশি ছিল যে ভয়ে হাওড়া থানার পুলিশকর্মীরা থানা থেকে বাইরে বেরিয়ে আসেন। জনবহুল এলাকায় আগুন লাগায় স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ৮০০ -১০০০টি দোকান ভুশ্মিভূত হয়। তবে স্থানীয় দোকানদাররা অভিযোগ করেন এই আগুন কেউ লাগিয়ে দিয়েছে।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন