মানিকচকে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক কায়দায় চুরি। ফাঁকা বাড়ি পেয়ে বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে গোটা ঘর লন্ডভন্ড করে। কয়েক দিন ধরে চুরির ঘটনা ঘটাচ্ছে দুষ্কৃতীরা। যদিও শেষমেশ স্থানীয় বাসিন্দারা চুরির ঘটনায় যুক্ত দুজনকে পাকড়াও করেন এবং পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয় মালদার মানিকচক থানার(Manickchak P.S.) মধুপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা নবাব আলি পেশায় প্রাক্তন সেনাকর্মী(Ex Army )। তিনি সহ তার পরিবারের লোকজনেরা কিছুদিন ধরে কোলকাতায় থাকছিলেন। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে গোটা ঘর লন্ডভন্ড করে ঘরের সমস্ত দামি দামি জিনিসপত্র, সোনাদানা এবং নগদ টাকাকড়ি হাতিয়ে নেয়।

সব মিলিয়ে ২৫-৩০ লক্ষ টাকার জিনিসপত্র চুরি গেছে বলে খবর। এই চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রামবাসীরা পাকড়াও করেন। পরে তাদের তুলে দেয় পুলিশের হাতে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের পুরনো অপরাধের রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওইসব এলাকায় পরপর যে ছুটির ঘটনা ঘটেছে তাতে আটক দুই ব্যক্তি যুক্ত কিনা তা খতিয়ে দিচ্ছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পেশাদারী অপরাধীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। যেসব এলাকায় এই ধরনের ছুটির ঘটনা ঘটেছে সেইসব এলাকায় সাধারণ মানুষের বয়ান রেকর্ড করেছে পুলিশ। প্রাক্তন সেনা কর্মীর বাড়ি থেকে অপরাধীদের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ। আটক দুই সন্দেহভাজন ব্যক্তি সূত্র ধরে পুলিশ এই পরপর চুরির কিনারা করতে জোর কদমে তদন্ত চালাচ্ছে ।

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের