অরণ্যের ভাষায় বিয়ে, কবির আমন্ত্রণপত্রে ‘মাতৃভাষা প্রেম’

এই রাজ্যে মাতৃভাষা মানেই তো শুধু বাংলা নয়। মাতৃভাষা তো আবেগ। তাই মাতৃভাষার প্রতি প্রেম অন্যভাবে ফুটিয়ে তুললেন কবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাষা প্রেম মানে শুধু ২১ ফেব্রুয়ারি নয়। অসমের বরাক উপত্যকায় ১৯ মে মাতৃভাষা বাংলার দাবি জানিয়ে রাষ্ট্রের গুলিতে আহত হয়েছিলেন ১২ জন। ওইদিনই শহিদ হন ৯ জন, পরে আরও ২ জন। ভাষা আন্দোলনের জেরেই বিহারের মানভূম থেকে জন্ম হয় পুরুলিয়া জেলার। বাংলাকে ভালবেসে ১৬ টি থানা নিয়ে আত্মপ্রকাশ করে নতুন জেলা পুরুলিয়া। কিন্তু এই রাজ্যে মাতৃভাষা মানেই তো শুধু বাংলা নয়। মাতৃভাষা তো আবেগ। তাই মাতৃভাষার প্রতি প্রেম অন্যভাবে ফুটিয়ে তুললেন কবি। তিনি অভিমন্যু মাহাতো। তাঁর মাতৃভাষা কুড়মালি। এই ভাষাতেই আমন্ত্রণ জানালেন তিনি। নিজের বিয়ের (Marriage) আমন্ত্রণপত্র (Invitation Card) লিখলেন কুড়মালি ভাষায়। বিয়ের কার্ডে ফুটে উঠল আদিম জনজাতির নকশা।

আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, ‘হুবেকবিহা’ মানে শুভ বিবাহ। অনেক ভাষাই অনেকে জানেন না। তার জন্য সব ভাষাতে আমন্ত্রণপত্র করা সম্ভব নয়। আর মাতৃভাষা, সেতো মাতৃ দুগ্ধের মতো। তাই মাতৃভাষাতেই আমন্ত্রণপত্র। এই ভাষা কিন্তু নতুন নয়, বহু বহু পুরানো। সেই ভাষাকে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই ভাষা কুড়মালি। অন্য ভাষা বহুল প্রচলিত হলেও কবি সযত্নে বিয়ের কার্ড তৈরি করলেন নিজের মাতৃভাষায় (Mother Tounge) । এই ভাষায় কথা বলেন প্রায় ৪ কোটি মানুষ। মৌখিক ভাষা বলাই যায়, কারণ নেই কুড়মালি লিপি।

কবি অভিমন্যু মাহাতো এবং তাঁর বাগদত্তা অপর্ণা মাহাতো জানাচ্ছেন, তাঁদের বিয়েতে থাকবেন না কোনও পুরোহিত। কুড়মিদের বিয়েতে হয় না, মন্ত্রোচ্চারণ। বিয়ের দিন। আম গাছের সঙ্গে আগে বিয়ে হবে পাত্রের, মহুল গাছের সঙ্গে বিয়ে হবে পাত্রীর। তারপর হবে পাত্র ও পাত্রীর বিয়ে। আচ্ছা হিন্দুদের মাঙ্গলিক থাকলে আগে গাছের সঙ্গে বিয়ে দিতে হয় না পাত্র বা পাত্রীর? তবে আদিম জনজাতি থেকেই প্রথা রপ্ত করা হয়েছে।

বিয়ের কার্ডে কোন কবিতা রয়েছে? পড়ে নিন, ‘পরবত উপরে কুঠারি শবদগ/ কেরে কাটে চনদনেকি কাঠ,/ চনদনঅ তলে তহরি জনমগ/ মাখঅ বাবু শিতলি চন্দম…’ আর কার্ড জুড়ে যেন আদিম জনজাতির শৈল্পিক বিচরণ। সেই কার্ড রীতিমত নেট দুনিয়ায় ভাইরাল। কবির মাতৃভাষা প্রেমকে কুর্ণিশ জানাচ্ছেন সকলেই। ডব্লু ডব্লু ডব্লু ডট এই মুহুর্তে ডট কমের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। শুভ হোক দাম্পত্য জীবন। অমরত্ব পাক প্রকৃতির ভাষা। জন্ম নিক এই ভাষায় আরও আরও কবিতা- শিল্প।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন