চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক দুর্ঘটনা! বর্ধমানে লরিতে ধাক্কা বাসের, মৃত ১০

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের দিন দুঃসংবাদ। বর্ধমানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দশ জন পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছেন আরও ৩০ জন। মৃতদের মধ্যে দুজন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, শুক্রবার সকালে ফাগুপুর এলাকা থেকে জাতীয়সড়কে পুণ্যার্থী বোঝাই বাস একটি দাঁড়িয়ে থাকা একটি লরিকে আচমকাই ধাক্কা মারে। গঙ্গাসাগর স্নান সেরে ফিরছিলেন ওই পুণ্যার্থী বোঝাই বাসটি। আচমকাই প্রবল ঝাঁকুনি হয় বাসে। যাত্রীরা প্রথমে বুঝতে পারেননি। অনেকেই ছিটকে পড়েন বলে জানা গিয়েছে। ওই বাসে সকলেই ছিলেন বিহারের বাসিন্দা। বাসটিতে পাঁচজন শিশু-সহ মোট ৪০ জন যাত্রী ছিলেন।

বাসটি লরিটিকে ধাক্কা মারার পরে স্থানীয়রাই দ্রুত ছুটে আসে। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।  সেখানেই ১০ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই তাঁদের চিকিৎসা চলছে। বাসের যাত্রীরাই জানিয়েছেন, দুর্গাপুরের দিকে বাসটি যাচ্ছিল। সকলেই ঘুমিয়ে পড়েছিল। প্রবল ঝাঁকুনিতে অনেকেই ছিটকে বাসের সামনের দিকে পড়ে যান। আচমকাই কী ঘটে গেল কেউ বুঝতে পারেননি।

হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালে নিয়ে আসার আগেই ১০ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে ২৫জন ভর্তি রয়েছে। তাঁদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে দুর্ঘটনার কারণ কী স্পষ্ট জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বাস চালকের চোখ লেগে এসেছিল। সেই কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। বাসের গতি কত ছিল, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ