নিউটাউনে ইকো পার্কের কাছে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন সংলগ্ন ঘুনিতে বুধবার সন্ধ্যার পর ভয়ংকর আগুন লাগে। ইকো পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। ওই এলাকায় ২০০ টির বেশি ঝুপড়ি রয়েছে। বাগজোলা খালপাড়ের ঝুপড়িতে আগুন লেগেছে। ঘিঞ্জি এলাকা থাকায় দমকল কর্মীদের এলাকায় প্রবেশ করতে অসুবিধা হচ্ছে। স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে।আগুন নেভাতে দমকলের ১৪টি  ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে পরপর ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়েছে। কোন হতাহাতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে দমকল কর্মীরা। দমকলমন্ত্রী সুজিত বসু, জানিয়েছেন তিনি খবর পেয়েছেন এই অগ্নিকাণ্ডের। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি। কি করে আগুন লাগলো তা আগুন নেবার পরই অনুসন্ধান করে জানা যাবে।

তবে এই ভয়ংকর অগ্নিকাণ্ডের ফলে সব পুড়ে যাওয়ায় বহু ঝুপড়িবাসীকে শীতের রাতে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হবে বলে মনে করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বুধবার সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ প্রথম ঘুনিতে ঝুপড়িতে আগুন লাগে। নিমিষে সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক ঝুপড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে। রাত আটটা নাগাদ তখনো আগুন আয়ত্তে আসেনি। এদিকে ঘিঞ্জি এলাকা থাকায় দমকলের ঘটনাস্থলে পৌঁছে জল দিতে রীতিমতো বাধা সৃষ্টি হয়। বাগজোলা খাল থেকেও জল তুলে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। ওই এলাকার মানুষজনের ঝুপড়িতে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। কোন হতাহতের খবর নেই। তবে ১০০রও বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে চোখের নিমিষে। বৃহস্পতিবার সকালে এ ঘটনাস্থলে ফরেনসিক টিম গিয়ে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করবে বলে জানা গেছে।

ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।ইকো পার্ক থানার(ECO Park P.S.) পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে।ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন, একাধিক ঝুপড়িতে প্রচুর প্লাস্টিকের দ্রব্য ছিল ।তাই আগুন আরো বেশি ছড়িয়ে পড়েছে। তবে আগুন যাতে আর না ছড়ায় তার জন্য দমকল কর্মীরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি কুড়িটি ইঞ্জিনের ব্যবস্থা করেছেন আগুন নেভানোর জন্য। প্রয়োজন বোধের সমস্ত ইঞ্জিনকে কাজে লাগানো হবে। দমকল আসতে ওই এলাকায় অসুবিধার সম্মুখীন হয়েছিল সেই বিষয়ে দমকলমন্ত্রী বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় প্রথমে অসুবিধা হলেও পরে ঘুনির বস্তিতে দমকল ইঞ্জিন পৌঁছানো সম্ভব হয়েছে। তবে প্রায় তিন ঘন্টা কেটে গেল আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের।

স্থানীয় ঘুনি এলাকার বাসিন্দারা দ্রুততার সঙ্গে যাদের ঝুপড়িতে আগুন লেগেছে তাদের উদ্ধার করেছে এবং আগুন নেভানোর কাজে হাত লাগায়। একাধিক গবাদি পশু, পুড়ে ঝলসে গিয়েছে এই অগ্নিকাণ্ডে। কতগুলি জুটিতে আগুন লেগেছে তা নিয়ে দ্বিমত রয়েছে প্রশাসনের সঙ্গে স্থানীয়দের। স্থানীয় মানুষজনের দাবি ৫০০রো বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলমন্ত্রী দাবি করেছেন ২৫ থেকে ৩০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। দীর্ঘ চার ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নেভাতে রীতিমতো হিমশিম খায় দমকল কর্মীরা।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের