গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়ল বাড়ির চাল, চাঞ্চল্য মন্দিরবাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি, মন্দিরবাজার : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। মন্দিরবাজার থানা এলাকার রামনাথপুর এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দুলপো সর্দার নামে এক মহিলবা রান্না করতে যান। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। আচমকাই গ্যাসের চুল্লিতে আগুন লেগে গিয়েছে। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের আওয়াজ পেয়েই ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই দ্রুত পুলিশ ও দমকলে খবর দেয়। তাঁরা এসে দেখতে পান ওই বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন পুলিশকর্মীরা। কীভাবে চুল্লিতে আগুন লাগল। কীভাবেই বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করল সবটাই জানার চেষ্টা চলছে।

সিলিন্ডার বিস্ফোরণের জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। দমকল দ্রুত এসে আগুন নেভানোর কাজ করায় আশেপাশে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ পুড়ে যাওয়ায় বিপদে পড়েছেন দুলপো পরিবার। বাড়ির চালও উড়ে গিয়েছে। খোলা আকাশের নিচেই এখন তাঁদের বসবাস চলছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে এসেছে দুলপো পরিবার। প্রশাসনের দিকেই তাকিয়ে রয়েছে তাঁরা।

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?