SIR ফর্মে অপরিচিত ব্যক্তিকে ঠাকুরদা বানিয়ে নথি পেশ বিজেপি নেতার, চাঞ্চল্য মাটিগাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:রাজ্যজুড়ে চলা এসআইআর প্রক্রিয়া শুরু হতেই একের পর এক অনিয়মের অভিযোগ সামনে এসেছে ।তারই মধ্যে মাটিগাড়া ব্লকের পাথরঘাটা অঞ্চলে ঘটেছে চাঞ্চলকর ঘটনা। অভিযোগ , সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া খগেশ্বর রায়(Khageswar Roy) ভুল নথি দিয়ে এনুমারেশন ফর্ম ফিলাপ করেছেন। এমনই অভিযোগ তুলেছেন ঠাকুরদা হিসেবে পরিচিত দেওয়া তারক বন্ধু রায় এর ছেলে নরেশ রায়।রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।এ বিষয়ে খগেশ্বর রায় দাবি করেন, তারক বন্ধু রায় তার ঠাকুর দাদা। ২০০২ সালের লিস্ট অনুযায়ী ক্রমিক নং 636 সেখানে দেখা যাচ্ছে তারক বন্ধু রায়ের বাবার নাম সদানন্দ রায়, খগেশ্বর বাবু লিখেছেন তারক বন্ধু রায়ের পিতা দেবেন্দ্র রায়।

নরেশ রায় জানান, তারক বন্ধু রায় আমার বাবা হন। আমার বাবার সাথে খগেশ্বর রায়ের কোন সম্পর্ক নেই। পাথরঘাটা অঞ্চলের তৃণমূল সভাপতি ভূপেন্দ্রনাথ সিংহ জানান, তিনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেটি নির্বাচন কমিশন দেখবেন। যদি মানুষ ভুল তথ্য দিয়েই এসআইআর(SIR) ফর্ম ফিলাপ করেন তাহলে আমার মনে হয় এসআইআরের প্রয়োজন নেই। নির্বাচন কমিশনকে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখতে হবে। তিনি আরো বলেন, ২০০২ এ নাম নেই বলেই খগেশ্বর রায় হয়তো তৃণমূল ছেড়ে বিজেপিতে সুবিধা নেওয়ার জন্য গেছেন।

এ বিষয়ে মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন জানান,অবশ্যই খগেশ্বর রায় যদি ভুল তথ্য দিয়ে থাকেন, তবে তার দেখার দায়িত্ব তৃণমূলের নয়।নির্বাচন কমিশন আছেন । এছাড়া যারা হিন্দুরা অন্য দেশ থেকে এখানে এসেছেন তাদেরও CAA মধ্যে দিয়ে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।উঠছে প্রশ্ন,SIR প্রক্রিয়ায় আদৌ কি ভুল সংশোধন হবে? যদিও এখনো পর্যন্ত তথ্য যাচাই প্রক্রিয়া বাকি রয়েছে। দেখার বিষয় কতটা স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন হয়।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে