ময়না বিধানসভায় ২৬ সালে তিনি ফের প্রার্থী বলে দাবী করলেন বিধায়ক অশোক দিন্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি ,ময়না: ২০২৬শে বিধানসভা ভোটে ময়না বিধানসভার বিজেপির প্রার্থীর নাম ঘোষনা করলেন বিজেপির বিধায়ক অশোক দিন্ডা(Asok Dinda) স্বয়ং। বর্তমানে ময়নার বিজেপির বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডা নিজেই নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করলেন প্রকাশ্যে মঞ্চ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার(Mayna P.S.) ময়না বিধানসভার গজিলাইক মোড়ে বিজেপির বিজয়া সম্মিলনী মঞ্চে এই কথা বলেন । মক্তব্য রাখতে গিয়ে জোরে সঙ্গে দাবি করেন ৯৯ দশমিক শুন্য শুন্য শতাংশ তিনিই প্রার্থী হচ্ছেন বিজেপির পক্ষ থেকে আগামী বছর বিধানসভা নির্বাচনে।

এই কেন্দ্রে নির্বাচিত  হওয়ার পর থেকে তিনি উন্নয়নের জন্য মানুষের কাজ করার জন্য পড়ে রয়েছেন এই দাবি করে বলেন বিজেপি দলে কে প্রার্থী হবে শেষ মুহূর্তে ঠিক হয় কিন্তু তিনি যে হবেন এ ব্যাপারে প্রায় একশ শতাংশ থেকে কিছু কম হলেও তিনি নিশ্চিত। এসআইআর প্রসঙ্গ টেনে ময়নার বিধায়ক দাবি করেন ৮০ লক্ষ থেকে এক কোটি নাম্বার দিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে। রাজ্যের শাসক দলের দিকে আঙ্গুল তুলে বিজেপির বিধায়ক বলেন এস আই আর যাতে এই রাজ্যে না হয় তার জন্য প্রতিদিন প্রতিমুহূর্তে তৃণমূল নেতা -মন্ত্রী -বিধায়ক সকলেই হুমকি দিচ্ছেন।

কিন্তু এস আই আর হবেই বলে জোরের সঙ্গে তিনি দাবি করেন। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পর সেখানে গিয়ে কিভাবে পরপর দু’বারের আদিবাসী সাংসদ(MP) খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক(MLA Siliguri) শংকর ঘোষ শাসকদলের আক্রমণের মুখে পড়েছেন তা নিয়েও সমালোচনার ঝড় তোলেন ময়নার বিজেপি বিধায়ক।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন