শুভেন্দুর গড়ে বড় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় ৫০০ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি,ময়না: শুভেন্দুর গড়ে বড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রায় ৫০০ পরিবারের,ময়নার গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির।বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়ছে সর্বত্রই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জেলায় বিজেপির হাতছাড়া হল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত থেকে গেল তৃণমূলের দখলে।কিছুদিন পূর্বেই ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।চন্দন মন্ডলের পর তার স্ত্রী খুকুরানি মন্ডল(Khukurani Mandal) এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।সাথে যোগ দেন পঞ্চায়েত সদস্যা কাকলী চৌধুরী সহ প্রায় ৫০০ পরিবার।

ফল স্বরূপ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পঞ্চায়েত সংখ্যা ছিল ১০ এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল ৭, রবিবারের সন্ধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর বিজেপির পঞ্চায়েত সদস্য সংখ্যা নেমে দাড়ালো ৮ ।তৃণমূল হল ৯।সেক্ষেত্রে যোগদানের পরেই বিধানসভার আগেই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। সোমবার সকালে ওই পঞ্চায়েত তৃণমূলের দখলে যায়।।তবে সেক্ষেত্রে কোনপ্রভাব পড়বে না আসন্ন বিধানসভা নির্বাচনে এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। তবে সময় যত এগোচ্ছে ততই বিরোধী দল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদানের প্রবণতা বাড়ছে।বিধানসভা ভোটের প্রাক্কালে বিজেপি অধ্যুষিত আদিবাসী ভোটে ধস ইটাহারের পতিরাজপুর অঞ্চলে।

বিজেপি থেকে প্রায় ৭০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূলের। পতিরাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে শ্রীধরপুর গ্রামে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে পতিরাজপুর অঞ্চলের ৭০ টি পরিবারের মোট তিন শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক মোশারফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সভাপতি রীনা সরকার, অঞ্চলের চেয়ারম্যান লতিফুর রহমান, ব্লক মহিলা তৃণমূলের সহ সভানেত্রী সাহানাজ বেগম সহ অন্যরা। বিধায়ক জানান, এলাকায় উন্নয়ন মূলক কাজের প্রতি আস্থা রেখে এই পরিবার গুলি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আমরা তাঁদের স্বাগত জানালাম।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের