মেদিনীপুরের থানার সামনে রাতভর বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম, আহত ৮

Share:

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর: ফেসবুকে অশালীন মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়াল মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থানা(Gurguripal P.S.) এলাকায়। ওই ঘটনায় সোমবার রাতে রাজু মাঝি নামে কনকাবতী এলাকার এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পরেই তাকে ছেড়ে দেওয়ার দাবিতে গুড়গুড়িপাল থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মন্ডল সভাপতি সহ বেশ কয়েকজন নেতা- কর্মী। সেই সময় গভীর রাতে বিজেপি(BJP) নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও মারধরের কথা স্বীকার করতে নারাজ পুলিশ। ঘটনার সূত্রপাত সোমবার রাত্রি বারোটা নাগাদ।বিজেপির অভিযোগ, তাদের এক কর্মী ফেসবুকে তৃণমূলের বিরুদ্ধে মন্তব্য করায় পুলিশ গ্রেফতার করে। তাকে ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালে রাত দেড়টা নাগাদ পুলিশ লাথি এবং লাঠি দিয়ে আঘাত করে। ওই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত বলে দাবি। সবচেয়ে বেশি আহত হয়েছেন মন্ডল সভাপতি সুজিত জানা। রাতেই স্থানীয় দেপাড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে(Facebook) একটি অশালীন মন্তব্যের অভিযোগে তাকে থানায় নিয়ে আসা হয়েছিল। বিষয়টি ওখানেই মিটমাট হয়ে যাওয়ার সিদ্ধান্তই ছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঠিক ওই সময় বিজেপি নেতাকর্মীরা থানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। গভীর রাতে তাদের ওখান থেকে তুলে সরে দেওয়া হয়েছে। বিজেপির আরেকটি সূত্রের দাবি, যাকে গ্রেফতার করা হয়েছে সে বিজেপি কর্মী নয়। পুলিশ তাকে সকালে ছেড়ে দিবেও বলেছিল‌‌। গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখানোই সমস্যা সৃষ্টি হয়।বিজেপির মন্ডল সভাপতি সুজিত জানা বলেন, “আমাদের এক কর্মী ফেসবুকে একটি কার্টুন(Cartoon) পোস্ট করেছিল। পুলিশ তাকে গ্রেফতার করে। আমরা ছাড়ার আবেদন করলেও তাকে ছাড়া হয়নি এবং আমাদের সঙ্গে কথাও বলেনি পুলিশ। যখন আমরা থানার সামনে প্রতিবাদ দেখায় তখন থানার ওসির নেতৃত্বে নির্মমভাবে আমাদের লাথি এবং লাঠি মারা হয়। আমরা ৮ জন আহত হয়েছি। আমার হাত ভেঙে গিয়েছে। পেটে লাথি মেরেছে। এর জবাব আমরা দেব। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতেই থানা ঘেরাও কর্মসূচি করা হবে।”

মঙ্গলবার মেদিনীপুর এসডিও কোর্টে(Medinipur SDO Court) ওই যুবককে তোলা হয়। সকাল থেকে থানা চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।এই বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সমিত মন্ডল ও জেলা মুখপাত্র অরুপ দাস বলেন যে, আমাদের দলীয় কর্মীদের ওপর পুলিশের নির্মম অত্যাচার এর প্রতিবাদ জানাচ্ছি। গুড়গুড়িপাল থানার ওসি তৃনমূলের দলদাস এ পরিনত হয়েছে। আমরা ক্ষমতায় এলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে