নাবালিকাকে চপ – মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করার অপরাধে বৃদ্ধের ২০ বছরের কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর ও বারাসত: চপ -মুড়ি খাওয়ানোর প্রলোবন দেখিয়ে ষাট বছরের বৃদ্ধ ধর্ষণ করেছিল নাতনিকে। মেদিনীপুর আদালত মঙ্গলবার সেই ঘটনায় কুড়ি বছরের কারাদন্ডে দণ্ডিত করে দাদুকে কারাদণ্ডের পাশাপাশি আসামীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন মেদনীপুর আদালতের(Medinipur Court) বিচারক আশুতোষ সরকার। ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ৩১ শে মে। ১২ বছরের নাবালিকাকে চপ মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দাদু একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করেছিল। এই ঘটনায় সোমবার দোষী সাব্যস্ত হয়েছিল দাদু আদালতে।

মঙ্গলবার তার শাস্তি ঘোষণা হয়। ওই নাবালিকা বাজারে কলম কিনতে যখন যাচ্ছিল সেই সময় তার রাস্তা আটকেছিল ওই বৃদ্ধ ব্যক্তি। চপ মুড়ি খাওয়াবো বলে তাকে নিয়ে গিয়ে নির্জন স্থানে টেনে যৌন হেনস্তা চালিয়েছিল তার ওপর। অভিযোগ ধর্ষণের পর নাবালিকাকে ভয় দেখানো হয়েছিল বাড়ির কাউকে যদি বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। যদিও ঘটনা ঘটার তিন থেকে চারদিন পর মেয়েটির বাবা-মা সব জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন। গত বছরের আটজন পিংলা থানায় নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পক্স ধারায় পুলিশ মামলা দায়ের করে। গ্রেফতার করা হয় ওই বৃদ্ধকে। মঙ্গলবার সেই মামলার রায় ঘোষণার পর এপিপি(APP) স্বর্ণেন্দু পরিয়াল জানান, সোমবারই পক্সকট আশুতোষ সরকার নামে ঐ বৃদ্ধকে দোষী সাব্যস্ত করেছিল। মঙ্গলবার কুড়ি বছর সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। অনাদায় আরো একমাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

খুব দ্রুততার সঙ্গে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অপরদিকে,২০১৬ সালে বিধান নগরের আবাসনে বৃদ্ধার বাড়িতে কাজে এসে চুরি এবং খুনের অভিযোগ গ্রেপ্তার হয় অভিযুক্ত কিরণ তহুর শেখ। এরপরই পুলিশি তদন্তে উঠে আসে বৃদ্ধার বাড়ি থেকে একটি ডায়েরী এবং সেখানে অভিযুক্ত নাম এবং ফোন নাম্বার লেখা একটি কাগজ পাওয়া যায়। তার সূত্র ধরেই তদন্ত করে জানা যায় অভিযুক্তর বাড়ি মুর্শিদাবাদ। তবে সে বাড়ি না পৌঁছে,গা ঢাকা দেয় মুম্বাইয়ে। এরপরই বিধান নগর থানার পুলিশ মুম্বাই গিয়ে তাকে গ্রেফতার করে। দীর্ঘ ন বছর জেল হেফাজতের পর মঙ্গলবার অভিযুক্তকে বারাসত জেলা আদালতে(Barasat Court) যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং কুড়ি হাজার টাকা জরিমানা সাজার নির্দেশ দেন বিচারপতি।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন