শেষ রবিবাসরীয় প্রচারে মেগা ডুয়েল, দক্ষিণবঙ্গে ঝড় তুলবেন মোদি-মমতা-অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের প্রথম দফা দোরগোড়ায়। আগামী মঙ্গলবার হতে চলেছে প্রথম দফার নির্বাচন।তার আগেই প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীও। একদিনে একাধিক জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ৪ জেলায় ৪টি জনসভা করবেন মোদি। পাশাপাশি ২টি জনসভা ও ১টি রোড শো রয়েছে অভিষেকের। পাশাপাশি তৃণমূল সুপ্রিমো ৩টি জনসভা ও ১টি পদযাত্রা করবেন। প্রথম দফার নির্বাচনের আগে এটাই শেষ রবিবাসরীয় প্রচার। তাই এদিনের প্রচারে প্রার্থীরা কোমর বেঁধে নামছেন।

জানা গিয়েছে, রবিবার তারকেশ্বর, কালনা, মন্তেশ্বরের প্রার্থীদের হয়ে জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রার্থীর হয়ে পদযাত্রা করবেন তিনি। বর্ধমান পুরসভা থেকে বিরহাটা ট্রাফিক গার্ড পর্যন্ত পদযাত্রা রয়েছে তাঁরা। অন্যদিকে এদিন সাগর বিধানসভা কেন্দ্র ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করবেন অভিষেক। মমতা অভিষেকের পাশাপাশি প্রধানমন্ত্রীও এদিন ৪টি জনসভা করবেন। বড়জোড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বেলদায় জনসভা করবেন নরেন্দ্র মোদি। 

মোদি ছাড়াও বিজেপি-র একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব রবিবার প্রচারে আসছেন রাজ্যে। বিজেপি-র জাতীয় সভাপতি নীতিন নবীন জনসভা এবং রোড শো করবেন মালদার রতুয়ায় এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রোড শো করবেন নানুরে। সাঁইথিয়ায় জনসভাও করবেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার জনসভা রয়েছে কোচবিহারে এবং রোড-শো রয়েছে জলপাইগুড়িতে। আসন্ন বিধানসভা নির্বাচন এখন পাখির চোখ। তারওপর প্রথম দফার নির্বাচনের শেষ রবিবাসরীয় প্রচার। এদিন সকলেই প্রচার থেকে ঝড় তুলতে চাইছে। 

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা