মেসিকে দেখতে হাওড়ায় ভিড় জমাচ্ছেন তার ভক্তরা

Share:

সুব্রত রায় : স্টেডিয়াম অনেক দূর, তাতে কি ? মেসিকে দেখতে হাওড়ায় মিষ্টির দোকানেই ভীড় জমাচ্ছেন হুজুগে বাঙালি।বিশ্বকাপে আজ কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের ফলাফল কী হবে তা এখনও জানা নেই। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। কিন্তু হাওড়ায়(Howraha) আর্জেন্টিনার সমর্থকরা চান মেসির হাত ধরেই যেন তাদের প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন (Spain), ক্রোয়েশিয়া একে একে অনেক প্রিয় দল এবার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে।

ফাইনালে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা দুই দেশ। আর্জেন্টিনার সমর্থকরা চান মেসি যেন ফাইনালে সেরা ফর্ম নিয়ে জ্বলে ওঠেন। সেই আশা নিয়েই হাওড়ার নেতাজী সুভাষ রোডের “মা গন্ধেশ্বরী সুইটস” ফাইনালের আগে বানিয়ে ফেলেছে মেসির ক্ষীরের মূর্তি। বানানো হয়েছে আস্ত বিশ্বকাপ (World Cup) ট্রফি। এরই সঙ্গে বানানো হয়েছে আর্জেন্টিনার জার্সির রঙে রসগোল্লা, সন্দেশ। তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ, আর্জেন্টিনার জার্সির আদলে সন্দেশ, ফুটবলের আকারে সন্দেশ সহ নানা স্বাদের মিষ্টি।

মেসি (Mesi) ভক্তদের জন্যই এই মেসির ক্ষীরের মূর্তি উৎসর্গ করা হয়েছে। তা দেখতে দোকানে ভীড় জমাচ্ছেন এলাকার বহু মানুষ। সকলেই ছবি তুলছেন সেখানে। চলছে সেলফি তোলার ধুম। দোকানের কর্মচারী থেকে মালিক সকলে গায়ে ছড়িয়ে নিয়েছে আর্জেন্টিনার নীল সাদা জার্সি। কোটার দোকান থেকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো হয়েছে। রাজনীতি উত্তেজনা পারদের ঊর্ধ্বে উঠে ফুটবল জ্বরে টগবগ করে ফুটছে গঙ্গা নদীর অপর তীরবর্তী প্রাচীন শহর হাওড়া।

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক