ইস্ট-ওয়েস্ট রুটে নয়া সিদ্ধান্ত, ৮ মিনিটের বদলে ৬ মিনিটের ব্যবধানে মিলবে পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিনই মেট্রোতে বাড়ছে ভিড়। ব্যস্ত সময়ে ভিড়ের কারণে চরম নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা অফিস টাইমে ভিড় অত্যাধিক হচ্ছে। যারফলে অনেক সময় মেট্রোর গেটও বন্ধ হচ্ছেনা। যারফলে পরিষেবা ব্যহত হচ্ছে। এবার সেই সমস্যার সমাধান করতে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে সময় কমানো হয়েছে। ৮ মিনিটের পরিবর্তে ৬ মিনিট অন্তর চলবে মেট্রো।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুটে ৮ মিনিট অন্তর মেট্রো চলে। এবার থেকে দিন-রাতের ব্যস্ত সময়ে ৮ মিনিটের বদলে ৬ মিনিট অন্তর চলবে পরিষেবা। দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমে যাওয়ায় ইস্ট-ওয়েস্ট রুটে সারাদিনে মেট্রো পরিষেবার সংখ্যা বেড়েছে। জানা যাচ্ছে, এতদিন সোমবার থেকে শনিবার পর্যন্ত ইস্ট ওয়েস্ট রুটে চলত ১৮৬টি মেট্রো। সময় কমে যাওয়ায় এবার তা বেড়ে দাঁড়াল ২২৬। গত ২২ অগস্ট ইস্ট-ওয়েস্ট-এর গোটা করিডর যাত্রীদের জন্য খুলে যায়। শিয়ালদহ-এসপ্ল্যানেড একসঙ্গে জুড়ে যাওয়ায় মেট্রো পথে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পায়। সামনেই পুজো। সেই উপলক্ষ্যে আরও ভিড় বেড়েছে।

যাত্রীদের ভিড়ের কথা চিন্তা করে নয়া সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছে মেট্রো। তবে গত সপ্তাহের মধ্যভাগে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা কয়েক ঘণ্টা ব্যহত হয়েছিল। স্বয়ংক্রিয় কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। হাওড়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা সংযোগকারী এই মেট্রো রুটে যাত্রী পরিষেবার মান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে।রবিবার মহালয়া। এই দিনেও মেট্রো বাড়ছে। সাধারণত রবিবার ১০৪টি পরিষেবা মেলে। তার বদলে আজ, মহালয়ার দিনে এই করিডরে ১৩৬টি পরিষেবা পাবেন যাত্রীরা। তবে ৬ মিনিট অন্তর মেট্রো চললে যাত্রী পরিষেবা চ্যালেঞ্জের। ভিড় কিছু কমবে বলে মনে করা হলেও. আদপে কতটা তা হয় সেটাই এখন দেখার।

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির