চিকিৎসাধীন অবস্থায় রোগীকে ‘মারধর’ নার্সদের, উত্তাল মেদিনীপুর মেডিক্যাল

Share:

নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রোগীকে মারধর ও দুর্ব্যবহারের অভিযোগে হাসপাতাল চত্বরে উত্তেজনা না পাওয়ার পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকা অবস্থায় তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়েছিল। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন পরিবারের সদস্যরা।

মৃত তরুণীর নাম বৈশাখী খান (২৬)। তিনি মেদিনীপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে অগ্ন্যাশয়ের প্রদাহ নিয়ে বৈশাখীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, শনিবার চিকিৎসা চলাকালীন কর্তব্যরত কয়েকজন নার্স বৈশাখীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁকে চড় মারা হয়। এই ঘটনার প্রতিবাদ করলে পরিবারের সদস্যদের সঙ্গেও অশোভন আচরণ করা হয় বলে দাবি।

আরও পড়ুন: অন্ধবিশ্বাসের কোপ, ডাইনি অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ পাঁশকুড়ায়, পুলিশের দ্বারস্থ পরিবার

রবিবার ভোররাতে হাসপাতালেই মৃত্যু হয় বৈশাখীর। এই মৃত্যুর জন্য হাসপাতালের ব্যবস্থাপনা ও নার্সদের আচরণকেই দায়ী করছেন পরিবারের লোকজন। মৃতার স্বামী আজিজুল খান বলেন, তাঁদের একটি ছোট সন্তান রয়েছে। স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি বারবার চিকিৎসকদের কাছে দ্রুত সুস্থ করার আবেদন জানিয়েছিলেন। চিকিৎসকদের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ না থাকলেও, চিকিৎসাধীন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ইন্দ্রনীল সেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, রোগীদের সঙ্গে চিকিৎসক বা নার্সদের কোনও ব্যক্তিগত শত্রুতা থাকে না। অনেক সময় রোগী অশান্ত হয়ে উঠলে বড় কোনও দুর্ঘটনা এড়াতে বা ওষুধ প্রয়োগের জন্য কিছুটা জোর প্রয়োগ করতে হয়, যা চিকিৎসার অংশ। সেই সময় অনিচ্ছাকৃতভাবে রোগীর গায়ে আঘাত লাগতে পারে। তবে মারধরের অভিযোগ সঠিক নয় বলেই তাঁর দাবি। তবুও, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

বাড়ি ফাঁকা থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ-খুন! গ্রেফতার যুবক

সাদা না হলুদ! জেনে নিন কোন পদের জন্য কোন আলুর তরকারি বেশি ভাল?

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

ফ্রি বাসে চড়তে চান? Pink Card-এর জন্য জরুরি ২ নথি,কীভাবে করবেন আবেদন?

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা