দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুক্তিপণের ফোনের পরেই মৃত্যু, অন্ধে পিটিয়ে খুন সুন্দরবনের পরিযায়ী শ্রমিককে

নিজস্ব প্রতিনিধি: মুক্তিপণের ফোন, তারপরই নিথর দেহ! ফের ভিন রাজ্যে নির্মমৃত্যু স্বীকার সুন্দরবনের পরিযায়ী শ্রমিক। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের রঙ্গিলা বাদ গ্রামের গোয়ালখালী এলাকায় নেমে এলো শোকের ছায়া। অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে আর ফিরলেন না বাড়ি মঞ্জুর আলম লস্কর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে অন্ধ্রপ্রদেশের কোমারলু এলাকায় জরির কাজে গিয়েছিলেন মঞ্জুর। মঙ্গলবার হঠাৎই তার বাড়িতে একটি ফোন আসে, অন্ধ্রপ্রদেশ থেকে ফোনের ওপার থেকে পরিবারের কাছে ২৫ হাজার টাকা মুক্তি কম দাবি করা হয়। সঙ্গে ভয় দেখানো হয়। টাকা না দিলে প্রাণের মেরে ফেলা হবে মঞ্জুরকে। আতঙ্কে পরিবার তড়িঘড়ি অনলাইনে ৬ হাজার টাকা পাঠায়। কিন্তু তাতেও রক্ষা হয়নি। পরের দিন বুধবার বাড়িতে ফের ফোন আসে, জানানো হয় মঞ্জুরের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, চুরির মিথ্যে অভিযোগ চাপিয়ে তাঁকে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয়। শেষ পর্যন্ত সেই মারধরেই মৃত্যু হয় তাঁর। খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী- পরিজনেরা। গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া।

আরও পড়ুন: ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বিএলএ ২ কর্মীর, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাংলায় কথা বলার কারণেই ভিন রাজ্যে গিয়ে বারবার নিশানা হচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের যোগ রয়েছে । যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।একই সঙ্গে প্রশ্ন উঠছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। চলতি মাসেই ঝাড়খন্ড, চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের একের পর এক বাংলার শ্রমিকের রহস্যজনক মৃত্যু রাজ্যজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রশাসনের তরফে তদন্ত শুরু হলেও কবে এর সুরাহা মিলবে, প্রশ্ন থেকেই যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ