‘পরিযায়ী শ্রমিকদের আটকে দেওয়া হচ্ছে’, অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া : পরিযায়ী শ্রমিকদের আটকে দেওয়া হচ্ছে। তাঁদের বাসে করে নিয়ে আসার সময় উত্তর প্রদেশে আটকে দেওয়া হচ্ছে। পাঁশকুড়ার জয়কৃষ্ণপুর নেকড়াবাজার গ্রাউন্ডে জনসভা থেকে এমনই অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নারায়নগড়ে প্রচার সেরে পাঁশকুড়ায় গিয়েছেন তিনি।

তিনি বলেছেন, এবারের নির্বাচনে প্রত্যেকটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা আসনে তৃণমূল হারার অর্থ বিজেপিকে সুযোগ করে দেওয়া। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার করা হচ্ছে। ফেরার জন্য ট্রেনের টিকিটও দেয় না। বাসে করে নিয়ে আসার ব্যবস্থা করা হলেও উত্তরপ্রদেশে আটকে দেওয়া হচ্ছে। ওরা বাঙালি বিরোধী। চক্রান্ত করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বাংলাকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে। হোটেল মিলবে না বলে অভিযোগ করেছেন তিনি। এবারের নির্বাচন গণতন্ত্র বাঁচানোর লড়াই। বাংলাকে ওরা বিক্রি করে দিতে চায়।

তিনি আরও বলেছেন, দেশকে যেভাবে বিজেপি চালাচ্ছে, তাতে পেটে খিল দিতে হবে আগামী ২ মাসে। এসআইআর-র নামে মানুষকে অসম্মান করছে। একটা আসনে হারার অর্থ বিজেপিকে অত্যাচারের সুযোগ করে দেওয়া। তাঁর কাছে সকলেই থাকবে। এসআইআর নিয়ে তিনি সোচ্চার হয়েছিল, সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বলেছেন তিনি। যতই হামলা করুক, বাংলাই জিতবে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি বলেছেন, কেন্দ্রকে বলেও কোনও লাভ হয়নি। রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকায় কাজ শুরু করেছে। বিজেপি এসে মাছ-মাংস খাওয়া বন্ধ করবে। বাঙালিকে অসম্মান করবে। এই চক্রান্তকারী দল এলে সব নষ্ট হয়ে যাবে। গোটাদেশে বেকারত্ব বেড়েছে। কিন্তু বাংলাতে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।

 

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL