মিনাখাঁয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,মিনাখাঁ:মিনাখাঁয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। বসিরহাটের মিনাখাঁ থানার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের(Minakha Gram Panchayet) বগীরহুলার ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে ঘরের মধ্যে ২৬ বছরের সমীরণ মন্ডলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। তারপর তারা মিনাখাঁ থানায়(Minakha P.S.) খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে(Minakha Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা সমীরণ মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা? নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে? সেটিও খতিয়ে দেখছে মিনাখাঁ থানার পুলিশ। যুবকের মৃত্যুর ঘটনায় উত্তর বগীরহুলা গ্রামের পাশাপাশি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে নদিয়ার চাপড়া থানার(Chapra P.S.) বেদবেরিয়া গ্রামে বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার চার কেজি ১০০ গ্রাম গাঁজা। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতর নাম নন্টু মল্লিক ।বাড়ি নদিয়ার চাপড়া থানার বেদবেরিয়া গ্রামে।চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা । বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে এমনটাই জানা গেছে, পুলিশ সূত্রে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!