NEP নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ,বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত, ঝাড়গ্রামে মন্তব্য ধর্মেন্দ্র প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: যারা NEP-এর বিরোধিতা করছে, তারা আসলে সবচেয়ে বেশি নিজেদের মাতৃভাষারই বিরোধিতা করছে।NEP 2020 স্পষ্টভাবে বলেছে যে প্রাথমিক স্তরে পড়াশোনা মাতৃভাষায় হবে।বেঙ্গলে বাংলা ভাষায় হবে, তামিলনাড়ুতে তামিল ভাষায় হবে। বিজেপি নেতা তথা ইউনিয়ন এডুকেশন মন্ত্রী ধর্মেদ্র প্রধান , ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভার প্রার্থী ও দলীয় কর্মীদের নিয়ে একটি বেসরকারী গেস্ট হাউসে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন ।

তিনি বলেন,যারা NEP-এর বিরোধিতা করছে, তারা আসলে সবচেয়ে বেশি নিজেদের মাতৃভাষারই বিরোধিতা করছে।NEP 2020 স্পষ্টভাবে বলেছে যে, প্রাথমিক স্তরে পড়াশোনা মাতৃভাষায় হবে।বেঙ্গলে বাংলা ভাষায় হবে, তামিলনাড়ুতে তামিল ভাষায় হবে।এরা রাজনৈতিক উদ্দেশ্যে সমাজে ভয় এবং বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এতে তারা সফল হবে না। এক বারোও এখানে বিজেপি সরকার গঠন করতে পারেন নি আপনারা। এই প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্র প্রধান জানান,ভারতীয় জনতা পার্টি গত ১০ বছর ধরে বাংলায় একটি প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে।

এখানে বিজেপি বেশিরভাগ লোকসভা আসন জিতেছে।গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দল হয়েছে।এবার বাংলার জনগণের মন তৈরি হয়ে গেছে এটা নিশ্চিত যে এবার কলকাতায় ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিন সরকার আসবে।সমাজের এক অংশে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে, ভয় দেখিয়ে তাঁরা শাসন করতে চাইছে, যা সংবিধানবিরোধী।মালদার ঘটনা তার একটি প্রমাণ। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টকে এত কঠোর হস্তক্ষেপ করতে হয়েছে, সেনাবাহিনীকে আসতে হয়েছে ,এগুলো কোনো ভালো লক্ষণ নয়।এখানে আইন শৃঙ্খলার অবস্থা ভালো নয়।মমতাজির নেতৃত্বে বাংলা নিরাপদ নয়।

সাংবাদিকদের প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গে নারী শক্তি এবং মুসলিম ভোট এই দুটি এই সরকারের বিশেষভাবে শক্তি ।উত্তরে ধর্মেন্দ্র প্রধান বলেন,এইবার সবচেয়ে বেশি নারীশক্তিই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে।সন্দেশখালি হোক বা আরজি করের ঘটনা এই ঘটনাগুলোই প্রমাণ করে যে বাংলায় সবচেয়ে বেশি অত্যাচার নারীদের ওপর হচ্ছে।এরা মিথ্যা একটি ন্যারেটিভ তৈরি করে বলে নারীশক্তি আছে।যদি সত্যিই নারীশক্তি থাকত, তাহলে আরজি করের(R G Kar) মতো অমানবিক ঘটনা ঘটত না।তারপর যেভাবে সেই ঘটনাগুলোর প্রতি মমতাজি মন্তব্য করেছেন, সেটাও খুবই দুঃখজনক।সন্দেশখালিতে কী হয়েছে?কোথায় নারী নিরাপত্তা?বাংলায় নারীদের ওপরই সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে।সরকারকে সরানোর জন্য মানুষ প্রস্তুত।ধর্মেন্দ্র প্ৰধানের আজকের কর্মী বৈঠকে বিজেপি কর্মী দের মন বল বাড়ানো ও কর্মীরা যাতে সর্বশক্তি দিয়ে ভোটে ময়দানে নামে এক জোট হয়ে, সেই ভোকাল টনিক মিলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….