শুভেন্দুর মতো সবার শিরদাঁড়া বিক্রি হয়ে যায়নি : পার্থ ভৌমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: উত্তর ২৪ পরগণাকে রাজনৈতিক দিক দিয়ে দুর্বল করতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ভাবে তৃণমূল কংগ্রেসকে দমানো সম্ভব না। একশ দিনের আন্দোলন থেমে থাকবে না।রবিবার নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক(Minister Partha Bhowmick) এভাবেই ইডির গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ খুললেন। তিনি বলেন,কেষ্ট মণ্ডলকে গ্রেপ্তার করে বীরভূম এই ভাবে দখল করতে চেয়েছিল কিন্তু সেটা এখনো পারে নি বিজেপি।

শুভেন্দু অধিকারী টাকার ভাগ বাটোয়ারা বিষয় বেশি জানে, তাই ওর নাম সিবিআই এর খাতায় সবার আগে ছিল। নিজের পিঠ বাঁচাতে শুভেন্দু(Suvendu) অমিত শাহের পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছে। ওর মত সবার শিরদাঁড়া বিক্রি হয়ে যায় নি। আর বিরোধীদের ওপর এই ঘটনা সারা ভারত জুড়ে চলছে। কেন্দ্রের বিজেপি(BJP) সরকার যা করছে সেটা গণতন্ত্রের পক্ষে লজ্জা। আগামী দিনে আরো অনেকের বাড়িতে এই ধরনের হানা পড়তেই পারে। জ্যোতি প্রিয় মল্লিককে হেনস্থা করা হচ্ছে।” নৈহাটিতে বড় মা এর ১০০ তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে এসে বন মন্ত্রীর গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ খুললেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ।

নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা(Baro Maa) কালীপুজো সমিতি এবার ১০০ তম বর্ষে পদার্পণ করল।কথিত আছে ধর্ম হোক যার যার বড়মা সবার।সেই উপলক্ষে এবার নৈহাটি বড় কালী পুজো সমিতি বড়মার নবনির্মিত মন্দিরের নতুন ফটক উদ্ভোধন করা হয়।সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়, বিধায়ক সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী ও অন্যান্য ব্যক্তিত্বরা।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল