সুজিত বসু ও তার পুত্রকে মুখোমুখি বসিয়ে জেরা ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বোসকে শ্রীভূমি ক্লাব এর উল্টো দিকের বিল্ডিং থেকে বার করে শুক্রবার সন্ধ্যার পর নিয়ে আসা হয় সুজিত বোস- এর নতুন বাড়িতে। সুজিত বোসের মুখোমুখি বসিয়ে দুজনের জেরা করার জন্য। সন্ধ্যের পর থেকে প্রচুর দলীয় কর্মী ও অনুরাগীরা লেকটাউনের শ্রীভূমিতে ভিড় জমাচ্ছে রাস্তায়। অবাঞ্চিত ভিড় সরাতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে ছেলে সমুদ্র বসু(Samudra Basu) সংবাদ মাধ্যমকে জানায় শুক্রবার সকাল থেকে একটানা তল্লাশি অভিযান চালানো হচ্ছে তাদের বাড়িতে। মন্ত্রী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত এই কথা জানানোর পরেও ইডি অফিসাররা তাকে বাইরে যেতে দেননি। যতক্ষণ তল্লাশি হবে ইডি অফিসারদের দাবি, মন্ত্রী কে সশরীরে সেখানে থাকতে হবে।

এরপরই সন্ধ্যার পর মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose) এবং তার পুত্রকে মুখোমুখি বসিয়ে জেরা করার সিদ্ধান্ত নেয় ইডির তদন্তকারী অফিসার রা।পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার সাত সকালে রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোসের বাড়িতে ইডি হানা দেয়। শুক্রবার ভোর ছটা নাগাদ সুজিত বোস ও বরানগরের বিধায়ক তাপস রায়(Tapas Roy) এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে সিআইএসএফের সশস্ত্র জওয়ানরা। তারপরেই শুরু হয় ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদের পালা। আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস, সেই উপলক্ষে মন্ত্রী ও বিধায়কদের বহু জনকল্যাণমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সে ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় বাধা সৃষ্টি হয় ইডির তল্লাশি অভিযানে। জানা গিয়েছে তৃণমূল বিধায়ক তথা রাজ্যে প্রাপ্ত মন্ত্রী তাপস রায়ের কলকাতার বিবি গাঙ্গুলী স্ট্রিটের বাড়িতে ইডি হানা দিয়েছে। সুজিত বসু ও তাপস রায় দুজনের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না।

এই দুই জায়গায় তল্লাশিতে পুলিশের কোন সাহায্য নেয়নি ইডি। আগাম কোন খবরও দেওয়া হয়নি। দুজনের বাড়ির সামনে যাতে অবাঞ্চিত ভিড় না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতা বাড়ানো হয়েছে। অবাঞ্ছিত কোন ঘটনা যাতে না ঘটে তার জন্য কলকাতা পুলিশ সতর্ক রয়েছে। একইসঙ্গে বিধান নগর ও ব্যারাকপুর কমিশনারেট সতর্ক ছিল। সন্দেশখালির মত যাতে কোন ঘটনা না ঘটে তার জন্য বাইরে থেকে নজরদারি জোরদার করা হয়। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী বাড়ি থেকে ১০ ঘণ্টা পর ইডি অফিসাররা চলে যান। তৃণমূলের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাপস রায়ের বাড়ি থেকেও ১২ ঘণ্টা পর ইডি অফিসাররা তার নিজস্ব মোবাইল ফোনটি(Mobile Phone) নিয়ে বেরিয়ে যান।

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….