ভরতপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ত্রাণ নিয়ে হাজির মন্ত্রী সুজিত বসু.

Share:

নিজস্ব প্রতিনিধি,ভরতপুর: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভরতপুরে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ।শুক্রবার দুপুরে ভরতপুর এক নম্বর ব্লকের ইব্রাহিমপুর গ্রামে যান সুজিত বসু(Sujit Bose)। তার সঙ্গে ছিলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, ভরতপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি নজরুল ইসলাম সহ মোশাররফ হোসেন ও তৃণমূল নেতৃত্বরা। উল্লেখ্য লাগতার বৃষ্টির ফলে কূয়ো নদীর জলস্তর বেড়ে যায় ।মুর্শিদাবাদে ভরতপুরে যে কারণে বেশ কিছু এলাকা জলভগ্ন অবস্থা পরিণত হয়েছে। সেই জন্যই দুর্গতদের পাশে দাঁড়াতে শুকনো বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে জনগণের সুবিধা ও অসুবিধা জানতে শুক্রবার ভরতপুরে(Bharatpur) যান মন্ত্রী সুজিত বসু।

রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। কেন্দ্র না জানিয়ে জল ছাড়ছে, যে কারণেই এই পরিস্থিতি।পাশাপাশি SIR নিয়েও মন্ত্রীর বক্তব্য, যারা বলছে ভিন রাজ্যে গিয়ে সমস্যা হচ্ছে না ,তারা ঠিক বলছেন না। যে কারো যে কোন ভাষায় কথা বলার অধিকার আছে দাবি সুজিত বসুর। সেখানে বাংলা ভাষায় কথা বললে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তা বেনজির বলে মন্তব্য রাজ্যের দমকল মন্ত্রীর।সামশেরগঞ্জের(Samsherganj) এসে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী সুজিত বোস। এছাড়া এখানে উপস্থিত ছিলেন কান্দির তৃনমুল কংগ্রেসের বিধায়ক অপূর্ব সরকার এবং সামশেরগঞ্জের তৃনমুল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম ও সুতির তৃনমুল কংগ্রেসের বিধায়ক ইমানি বিশ্বাস। সামশেরগঞ্জের নতুন শিবপুর গঙ্গা ভাঙ্গন এলাকায় পরিদর্শন করেন। পাশাপাশি মুখমন্ত্রী নির্দেশে নতুন শিবপুর ভাঙ্গন কবলিত মানুষদের ত্রান বিলি করেন।

জানা গেছে, মুর্শিদাবাদের পর শনিবার মন্ত্রী সুজিত বসু মালদার(Malda) উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি রতুয়া এবং মানিকচক এই দুটি এলাকায় যেসব এলাকা জলে প্লাবিত সেখানে যাবেন ।মানুষের সাথে কথা বলবেন ।মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং সঙ্গে থাকা ত্রাণ তাদের মধ্যে বিলি করে রবিবার নাগাদ তিনি কলকাতায় ফিরবেন।

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….