যুব সমাজের আইকন হলেন স্বামী বিবেকানন্দ : সুজিত বসু

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন : বৃহস্পতিবার স্বামীজীর জন্মদিবস লেকটাউন শ্রীভূমিতে মহাসারম্ভরে পালিত হল। শ্রীভূমিতে বিবেক রথ প্রাঙ্গনে পালন করা হয় স্বামীজীর জন্মদিবস। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর(Minister Sujit Basu) উদ্যোগে শ্রীভূমি স্পোটিং ক্লাবের(Sree Bhumi Sporting Club) তরফে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন বিবেক রথ স্বামীজী মূর্তিতে মাল্যদান করা হয়। মন্ত্রী সহ মাল্যদান করেন মহারাজ ও অতিথিবর্গ।

রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু স্বামীজীর জন্মদিন উপলক্ষে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন যুব সমাজের আইকন হলেন স্বামী বিবেকানন্দ খুব বেশিদিন স্বামীজি বাঁচেননি মাত্র ৩৯ বছর বয়সে তিনি চলে গিয়েছিলেন ।কিন্তু তার মধ্যে তিনি গোটা বিশ্বকে বার্তা দিয়ে গিয়েছেন। স্বামীজীর আদর্শই আজ যুবসমাজের চলার একমাত্র পথ। এগিয়ে যাওয়ার লক্ষ্য। এদিকে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আজ বিবেকানন্দর জন্মজয়ন্তী পালন করা হয়। উওর কলকাতার বিবেকানন্দের বাড়ি থেকে মানিকতলা, খান্না ,হাতিবাগান হয়ে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিলে বিভিন্ন ছোট বড় বয়সের বিবেকানন্দ প্রতিকৃতি সহ বিভিন্ন স্কুলের ছেলে ও মেয়েরা পা মেলান। একই সঙ্গে ছিলেন বিবেকানন্দ এর ভক্তবৃন্দ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মন্ত্রী শশী পাঁজা (Minister Sashi Panja)।

এদিকে সারা রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আজ যুব সমাজের আইকন যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম জয়ন্তীতে গঙ্গারামপুরে (Gangarampur) শিববাড়ী শিবমন্দির থেকে গঙ্গারামপুর হাইরোড পর্যন্ত মেরাথন দৌড় প্রতিযোগিতা হয়। এইদিন প্রায় শতাধিক যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এবং দৌড় শেষে সকলকে আমরা সংশাপত্র প্রদান করা হয়। এইদিন এই ম্যারাথন দৌড়ের অনুষ্ঠানে উৎসাহী যুবকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….