অগ্নিকাণ্ড এড়াতে বড় পুজো কমিটিগুলিকে মণ্ডপের কাছে জলের সোর্স রাখার নির্দেশ দমকল মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোতে বড় বড় পুজো মণ্ডপ গুলিতে অগ্নিকাণ্ড এড়াতে জলের সোর্স রাখার নির্দেশ দমকল মন্ত্রীর। পুজোর আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Bose)। বিশ্বকর্মা পূজা মিটে গেলে ১৯ সেপ্টেম্বর থেকে ডিজির নেতৃত্বে বড় সমস্ত পুজো মণ্ডপগুলি ভিজিট করা হবে দমকল বিভাগের পক্ষ থেকে। জানান দমকলমন্ত্রী। তিনি আরো বলেন,আগামী দিনে আরো ২৫ টি নতুন ফায়ার স্টেশন হবে। ওবিসি নিয়ে কোর্টে মামলা চলছে তাই নতুন নিয়োগ দমকল বিভাগে সম্ভব হচ্ছে না ।মামলা নিষ্পত্তি হলে ১১০০ ফায়ার অপারেটর এবং সাড়ে 350 ড্রাইভার দমকল বিভাগের নিয়োগ করা হবে করা হবে।

১৯ সেপ্টেম্বর থেকে ডিজির(DG) নেতৃত্বে বড় সমস্ত পুজো মণ্ডপগুলি ভিজিট করা হবে। অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ থাকছে কিনা তা খতিয়ে দেখা হবে।কিছু কিছু পূজো মন্ডপের সামনে অগ্নি রোধে মগড্রিল করা হবে।বড় পুজো মণ্ডপগুলিতে নিজস্ব জলের সোর্স রাখার আবেদন জানানো হবে বলে জানান সুজিত বসু।আগামী দিনে ফায়ার ব্রিগেডে নতুন মোটরসাইকেল, বড় গাড়ি ,ড্রোন ও রোবট কেনা হবে। উৎসবের দিনগুলিতে পুজো কমিটিগুলির কাছে দমকল মন্ত্রীরা একান্ত আবেদন অগ্নিকাণ্ড এড়াতে সতর্ক থাকুন।

মণ্ডপের কাছে জলের সোর্স ও বালি , বালতি, ফায়ার এক্সটিংগুইস ইত্যাদি মজুদ রাখুন। দুর্গাপুজো উপলক্ষে আরো রাজ্যে ৯৭ টি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন কেন্দ্র খোলা হচ্ছে বলে জানান দমকল মন্ত্রী। কলকাতায় প্রায় ছটি বড় পুজো মণ্ডপে দমকল দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে কিয়ক্স তৈরি করা হচ্ছে। বর্তমানে রাজ্যে ১৬৬ টি দমকল কেন্দ্র(Fire Brigade Center) রয়েছে। নতুন আরো ২৫ টি কেন্দ্র চালু হবে অতি শীঘ্রই।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!