মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: ধর্ষণ শব্দটা খুব ছোট, কিন্তু এর পরিসর অনেক বড়, সারা জীবন ধরে বয়ে চলার। ধর্ষণ তো অনেক পরে, যে কোনও মেয়ে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত বহু অনাকাঙ্খিত স্পর্শের শিকার হয়। সেই জের চলতে থাকে আজীবন। বড় হয়ে ওঠার পথে সেই সব স্মৃতি বারবার তাড়া করতে থাকে তাকে। আর কাউকে বিশ্বাস করতে মন চায় না। কেউ ভালবেসে শরীরে স্পর্শ করলেও মনে হয় নিশ্চয় কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে।

অনাকাঙ্খিত স্পর্শই যদি এতখানি প্রভাব ফেলতে সক্ষম হয় মনের ওপর, তাহলে যারা ধর্ষণ ব্যাধিটির শিকার হন তাঁদের মানসিক পরিস্থিতি কেমন হয় তা তো কোনও সুস্থ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে বলে দিতে হয় না।

মধ্যমগ্রাম পুরসভা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের কোরা উত্তরপাড়ায় দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি ওই নাবালিকাকে একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি নাবালিকার পরিচিত। এই ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।

নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মধ্যমগ্রাম থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে।  অভিযুক্ত আবার একজন বৃদ্ধ। বৃদ্ধের পরিবারের দাবি ভিন্ন। তাদের আবার অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে শ্বশুরকে ফাঁসানো হয়েছে।

ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে মধ্যমগ্রাম থানার নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা করেছেন মধ্যমগ্রামের ১৫ নম্বেওর অয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার রায়। তিনি জানিয়েছেন অপরাধী যদি অপরাধ করে থাকে তাহলে তার যেন চরমতম শাস্তি হয়।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি