হরিদেবপুরের ছায়া এবার হুগলির জাঙ্গিপাড়ায় !

Share:

নিজস্ব প্রতিনিধি,  জাঙ্গিপাড়া: হরিদেবপুরের ছায়া এবার হুগলির জাঙ্গিপাড়ায় । পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষজন। দশমীর রাতে নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছাড়ালো জাঙ্গিপাড়া থানার শ্রীহট্ট এলাকায়।শনিবার শ্রীহট্ট(Sree Hatta) এলাকার একটি ঝিলে দেহটি ভাসতে দেখে স্থানীয়রা।ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
ঝিলের পাশেই পরে ছিল একজোড়া পুরুষের জুতো।

জুতো(Shoe) দেখে পরিবারের সন্দেহ খুন করা হয়েছে নাবালিকাকে।ঘটনাস্থলে পুলিশ এলে তদন্তের দাবিতে বিক্ষোভ(Agitation) দেখান এলাকার মানুষ।
পরিবার সূত্রে জানা গেছে, দশমীর রাতে ভাই বোনেদের সঙ্গে নিয়ে ঠাকুর দেখতে বের হয় ওই নাবালিকা। ভাই বোন বাড়ি ফিরলেও ওই নাবালিকা(Minor Girl) নিখোঁজ হয়ে যায়।এর পর পরিবারের লোক স্থানীয় থানায় গেলে পুলিশ কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ পরিবারের।

নিখোঁজ থাকার চার দিন পর আজ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জাঙ্গিপাড়া(Jangipara) থানার শ্রীহট্ট এলাকায় একটি ঝিলে নাবালিকার মৃত দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।পরিবারের লোকজন এসে জামা কাপড়(Cloth) দেখে দেহ সনাক্ত করেন।
এর পর ঘটনা স্থলে আসে জাঙ্গিপাড়া থানার পুলিশ।দেহ উদ্ধার করতে পুলিশকে বাঁধা দেয় স্থানীয় মানুষ পরিবারের লোকজন।
গ্রামবাসীদের দাবি ছিল গোয়েন্দা কুকুর এনে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে।
দফায় দফায় পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। পরে দীর্ঘক্ষন আলোচনার মাধ্যমে ক্ষুব্ধ গ্রামবাসীদের শান্ত করে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা (Evidence)সংগ্রহ করে পুলিশ।পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক