প্রেমের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেইল, গ্রেফতার ২

সমাজমাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে একজন নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও রেকর্ড করে তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া ক্রাইম দিনদিন বেড়েই চলেছে! যদিও সবসময় যে অপরাধ হয়, তা নয়! মাঝে মধ্যে ভাল কিছুও হয়! কিন্তু অপরাধই বেশি। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব প্রেমে পড়ে অনেকেই বিবাহ করছেন। সুখে শান্তিতে বসবাস করছেন। আবার কেউ কেউ প্রেমের টানে ভিন দেশে পাড়ি দিচ্ছেন। কিন্তু এ সকল ঘটনার সংখ্যা খুবই কম। অপরাধের সংখ্যা ভুরি ভুরি। যাই হোক, এবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত রামপ্রসাদপুর এলাকা থেকে একটি ভয়াবহ ঘটনা সামনে এসেছে। যেখানে সমাজমাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে একজন নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও রেকর্ড করে তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। যার মধ্যে একজন নাবালক রয়েছে। নাবালিকা অষ্টম শ্রেণীর ছাত্রী। জানা যায় কয়েক মাস আগেই তাঁর সঙ্গে স্থানীয় ১২ নম্বর রেল কলোনির এক কিশোরের সমাজমাধ্যমে বন্ধুত্ব হয়।

ওই এলাকাতেই থাকেন নাবালিকার এক আত্মীয়। সেই সূত্রে সেখানে নিয়মিত যাতায়াত ছিল নাবালিকার। সুযোগ বুঝে নাবালিকাকে প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে বন্ধুত্ব করে কিশোর, এরপর সে নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে, যা প্রকৃত অর্থে ধর্ষণ। আর কিশোরের এক বন্ধু সেই ঘটনার ভিডিও রেকর্ডিং করে। নাবালিকার অজ্ঞতার সুযোগে সে তাঁর সঙ্গে এমন অপরাধ করে। এরপরে কিশোরের সেই বন্ধুও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকাকে তাঁর সঙ্গেও শারীরিক সম্পর্ক তৈরি করতে বাধ্য করে। বিষয়টি জানতে পারে তৃতীয় এক কিশোর। সেও ভিডিওর ভয় দেখিয়ে ওই নাবালিকতার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। বেশ কিছুদিন ধরে এই কাণ্ড চলার পর শেষে বেঁকে বসে নাবালিকা।

তখন এক অভিযুক্ত শারীরিক সম্পর্কের ভিডিও নাবালিকার মোবাইলে পাঠিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখায় তাঁকে। বিষয়টি জানতে পারে নাবালিকার মা।‌ তিনি বলেন ঘটনা জানার পর ওই কিশোরদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় অবশেষে নাবালিকার মা গতকাল মঙ্গলবার অন্ডাল থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ দায়ের করেন।অভিযোগ নথিভূক্ত হাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্ত নাবালক সহ দু’জনকে গ্রেফতার করে।‌ রাতেই নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে। এদিকে ঘটনার খবর চাউর হতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর