জঙ্গলে হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে দিয়ে প্রশংসিত হল ঝাড়গ্রাম থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ফের পুলিশের মানবিক মুখ দেখল জঙ্গলমহলবাসি। ৪ দিন ধরে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেয়ে তাকে তার পরিবারের হাতে তুলে দিল এবং চিকিৎসার ব্যবস্থা করল ঝাড়গ্রাম থানা(Jhaargram Police Station) । পুলিশ সূত্রে খবর, ঝাড়গ্রামের কলাবনির জঙ্গল থেকে সোমবার সকালে এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ । এরপর নিখোঁজ থাকা তথ্যের ভিত্তিতে জামবনি থানা(Jambani P.S.) সঙ্গে যোগাযোগ করে ঝাড়গ্রাম থানার পুলিশ ওই ব্যক্তিকে পরিবারে হাতে তুলে দিলেন। পুলিশ সূত্রে খবর, জামবনি থানার অন্তর্গত গিধনীর খেঁড়ে জোড়া গ্রামে থেকে গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন মানস দাস।

জামবনি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিল তার পরিবার। অভিযোগ পেয়েই পুলিশের তরফে সমস্ত থানায় তার ছবি ও নাম পৌছে যেতেই শুরু হয় খোঁজাখুঁজি। সোমবার সকাল ৮ টা নাগাদ ঝাড়গ্রাম থানার পুলিশ ঝাড়গ্রামের বৈরার জঙ্গল থেকে এক ব্যক্তিকে মাটিতে শুয়ে থাকা অবস্থায় উদ্ধার করেন। এরপর জামবনী থানা থেকে পাঠানোর তথ্য যাচাই করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঝাড়গ্রাম থানার অফিসাররা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে(Jhargram Hospital) ভর্তি করে। মানস দাসকে চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করে প্রশাসন । খবর পেয়ে ছুটে আসে পরিবার।ঝাড়গ্রাম থানার এই মানবিক মুখকে সাধুবাদ জানিয়েছেন তার পরিবার।

দুষ্টের দমন এবং সৃষ্টির পালনে পুলিশ প্রশাসনের নিরলস পরিশ্রম যথেষ্ট প্রশংসনীয় । কিন্তু মাঝেমধ্যে অভিযোগ গ্রহণ না করা, সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত না বাড়িয়ে দেওয়ার অভিযোগ ,প্রায় হয়ে ওঠে পুলিশের বিরুদ্ধে। তবে সোমবার সকালে জঙ্গলমহলের(Jangalmahal) ঝাড়গ্রাম থানার পুলিশ ,ফের প্রমাণ করলো, এখনো পুলিশের মানবিক মুখ হারিয়ে যায়নি। নিজের শশুরকে খুঁজে পেয়ে মানস দাসের জামাই প্রশান্ত দাস জঙ্গলমহলের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!