দেখা মিলল না ‘মিঠুন দা’র, সাহসপুরে ক্ষোভে ফুঁসছেন বিজেপি সমর্থকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ইন্দাস: ভোটের মুখে প্রচারে এসে প্রত্যাশা জাগিয়েও শেষ পর্যন্ত দেখা দিলেন না ‘মিঠুন দা’। বাঁকুড়ার ইন্দাসে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে সাহসপুর বাজারে না নামায় ক্ষোভ ছড়াল কর্মী-সমর্থক থেকে অভিনেতার অনুরাগীদের মধ্যে।সোমবার ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার হয়ে প্রচারে আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। কর্মসূচি অনুযায়ী, আকুই ও সাহসপুর দু’টি জায়গাতেই তাঁর রোড শো করার কথা ছিল। প্রথমে আকুইয়ের অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার নামার পর সেখান থেকেই হুডখোলা গাড়িতে প্রচারে অংশ নেন তিনি। বিজেপি প্রার্থীকে পাশে নিয়েই আকুই এলাকায় জনসংযোগ সারেন।

কিন্তু এরপর সাহসপুরে পৌঁছেও গাড়ি থেকে নামেননি মিঠুন। অভিযোগ, হুডখোলা গাড়িতে সেখানে প্রচার না করেই ফিরে যান তিনি। অথচ সাহসপুর বাজারে সকাল থেকেই হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন তাঁকে এক ঝলক দেখার আশায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও ‘মিঠুন দর্শন’ না হওয়ায় হতাশা ছড়ায় ভিড়ের মধ্যে। এক কর্মীর ক্ষোভ, “গাড়ি থেকে না নামলে আসারই বা কী দরকার ছিল!”

ঘটনার পর সমালোচনার মুখে সাফাই দিয়েছেন বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা। তাঁর দাবি, “মিঠুন দার বয়স হয়েছে, শরীরও ভাল নেই। এই গরমে হাঁটা সম্ভব হয়নি বলেই সাহসপুরে নামা যায়নি।” তিনি জানান, আকুইয়ে নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করেছেন মিঠুনদা এবং সাহসপুর পর্যন্ত গিয়েও পরিস্থিতির কারণে নামতে পারেননি।তবে তাতে ক্ষোভ কমেনি সমর্থকদের একাংশের। নির্বাচনের আগে এমন ঘটনায় স্থানীয় স্তরে বিজেপির অস্বস্তি বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

৫ দিনে ভারতীয় বক্সঅফিসে ‘স্পাইডার-ম্যান’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা