বাগদার গ্রামে মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন রাস্তা পাচ্ছেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাগদার কনিয়াড়া ১ গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রামে নতুন রাস্তা পেল গ্রামবাসীরা। রাস্তা খারাপের জন্য ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না অভিযোগ ছিল বাসিন্দাদের।গত বছর দিদির দূত কর্মসূচিতে বাগদার(Bagda) কনিয়াড়া ১ গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রামে গিয়েছিলেন বাগদার বিধায়ক(MLA Bagda) তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস।

গ্রামে গিয়ে বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় বিশ্বজিৎ দাসকে। সে সময় থেকে গ্রামবাসীদের অভিযোগ ছিল রাস্তার জন্য এলাকার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। কয়েক দশক ধরে এই রাস্তা বেহাল থাকার কারণে নারকীয় যন্ত্রণায় ভুগছিলেন বাসিন্দারা। বিশ্বজিৎ বাবু সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা করে দেওয়ার। অবশেষে ছয় কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য বরাদ্দ হল দু কোটি টাকা। শনিবার এই রাস্তার উদ্বোধন হয়। যা নিয়ে খুশি গ্রামবাসীরা।

বাসিন্দারা খবর সম্প্রচারের জন্য ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। বাসিন্দাদের বক্তব্য সংবাদমাধ্যম না থাকলে প্রশাসনের টনক নড়তো না। পাশাপাশি তারা ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বিশ্বজিৎ দাসকে। এনিয়ে বিশ্বজিৎ বাবু বলেন, স্বাধীনতার পর থেকে রাস্তা বেহাল অবস্থায় ছিল। আমি নিজে গিয়ে রাস্তাটি দেখে এসেছি। মুখ্যমন্ত্রীকে (CM)জানানোর পর তিনি এই রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছেন। মানুষের যন্তনা লাগব হল।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল