আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতাকে দেখতে যান সওকত- আরাবুলরা

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: ভোট পর্ব মিটলেও ভাঙড়ে সন্ত্রাসের কোনও খামতি নেই। মঙ্গলবার থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় ভাঙড়ে(Bhangar)। গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। বুধবার সকাল থেকেও এলাকা থমথমে। ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে রয়েছে বোমার সুতুলি। আহত তৃণমূল নেতা হাতেম মোল্লার স্ত্রী-সহ পরিবারের সদস্যরা আতঙ্কে ভুগছেন। আইএসএফরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও আইএসএফ(ISF) সেই অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার পর এলাকায় রুটমার্চ চালাচ্ছে পঞ্জাব পুলিশ।ভাঙড়ে রাজনৈতিক হিংসার ঘটনার পিছনে মদত দিচ্ছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার(MLA Sauqat Molla)। মঙ্গলবার ভাঙড়ে গুলিবিদ্ধ হন আরও এক তৃণমূল কর্মী। তিনি বর্তমানে ভাঙড়েরই একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। বুধবার সেখানেই গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতাকে দেখতে যান সওকত মোল্লা। সওকত বলেন, “ভাঙড়ে কেউ নিরাপদ নন। আরাবুল, হাকিমুল কেউ নিরাপদ নন। যেভাবে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বোমা-গুলির বৃষ্টি চলছে, তাতে আর বলার কিছু নেই। সাধারণ মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ কঠোর পদক্ষেপ করুক।” তিনি আরও জানান, “১৪৪ ধারা উঠলে, আমরা গণতান্ত্রিক আন্দোলন জারি রাখব। তিন জন তৃণমূল কর্মী খুন হয়েছে। আর আইএসএফের তিন জনের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। বিডিও ভয়ে অফিসে আসছেন না।”

পুলিশের যে কিছুটা হলেও নিষ্ক্রিয়তা রয়েছে, তা স্বীকার করেছেন বিধায়ক। তাঁর বক্তব্য, “এটা তো অস্বীকার করার জায়গা নেই যে পুলিশের নিষ্ক্রিয়তা নেই। পুলিশের একটা অংশ তো নিষ্ক্রিয়। ১৪৪ ধারার মধ্যে কীভাবে গুলি চলে?” তাঁর বিস্ফোরক অভিযোগ, “এর পিছনে বিজেপির সম্পূর্ণ মদত রয়েছে। এই কথাটা বারবার বলছি। ওরা রাজনৈতিকভাবে হেরে গিয়েছে। তাই বাংলাতে ৩৫৬ ধারা জারি করার জন্য এই ধরনের গেম করছে।” সওকত মোল্লার পাশাপাশি নার্সিংহোমে গিয়েছিলেন আরাবুল ইসলাম(Arabul Islam), কাইজার আহমেদ, হাকিমুল ইসলাম, আহসান মোল্লারা। প্রাণনাশের আশঙ্কা করছেন আরাবুল ইসলামও। তিনি বলেন, আমার আর আমার ছেলেকে খুন করার চক্রান্ত করছে আইএসএফ। সবাই আমরা আতঙ্কে রয়েছি।

Published by:

Share Link:

More Releted News:

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, শোরগোল পুরুলিয়ায়

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

আইপিএল বেটিং নিয়ে অশান্তি, স্বামী ও তৃণমূল নেতা দেওরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী

ঝাড়গ্রামে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতি ধান চাষের, মাথায় হাত চাষীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ