গরুচোর সন্দেহে গণপিটুনি, রাজগঞ্জে মৃত বাংলাদেশি নাগরিক

জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, পিটিয়ে খুনের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।  ধৃতদের আজ আদালতে তোলা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  মঙ্গলবার গভীর রাতের ঘটনা। অভিযোগ, গরু চুরি করতে কয়েকজন বাংলাদেশী দুষ্কৃতী ঢোকে এক ভারতীয়র বাড়িতে। আর তারপরেই বেঢড়ক মারধর করা হয় একজনকে। ঘটনায় মৃত্যু হয়েছে ওই বাংলাদেশীর। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার কুকুরযান অঞ্চলের বড়ুয়া পাড়ার বাসিন্দা নৃপেন রায়ের বাড়িতে গরু চুরি করতে ঢোকে কয়েকজন বাংলাদেশী দুষ্কৃতী। অভিযোগ এমনটাই। বাড়ির লোক টের পেয়ে ধাওয়া করলে তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলেও একজন লুকিয়ে পড়ে স্থানীয় একটি চা বাগানে।

এরপরেই স্থানীয় বাসিন্দারা ঘেরাও করে চা বাগান। ভোরের আলো ফুটলে তাকে চা বাগান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে গেলে বেশ কয়েকজন উত্তেজিত জনতা চড়াও হয়ে বেধড়ক মারধর (Mob Lynching) শুরু করে বাংলাদেশী ওই নাগরিককে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই বাংলাদেশীর।  

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ সালাম। তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। গণপিটুনির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা নৃপেন রায় বলেন, রাতে তাঁর বাড়িতে এসেছিল কয়েকজন দুষ্কৃতকারী। গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। ধাওয়া করলে চা বাগানে গরু ফেলে পালিয়ে যায় তারা। কয়েকজন সীমান্ত পেরিয়ে পালালেও একজন তা না পেরে লুকিয়ে ছিল চা বাগানে। এরপর তাকে ধরে মারধর করে কয়েকজন। এই ঘটনায় মৃত্যু হয় তার। নৃপেনের দাবি, তাঁদের গ্রামে আগেও বেশ কয়েকবার গরু চুরি হয়েছে।

জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, পিটিয়ে খুনের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।  তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রাজগঞ্জ থানার পুলিশ আধিকারিককে। ধৃতদের আজ আদালতে তোলা হবে।

পুজোয় ভক্তি ও ভ্রমণ একসাথে! ঘুরে আসুন মা দুর্গার সঙ্গে সম্পর্কিত ৬ মন্দির

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর